1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
সংস্কৃতির মেলবন্ধন গ্রামীণ ঐতিহ্য আজ সংকটে
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন: খেপুপাড়া মডেল স্কুলে কোচিং বাণিজ্যের অভিযোগে শোকজ জুলাই আন্দোলনের সক্রিয় যোদ্ধা ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি খুব শিগগিরই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিতে যাচ্ছেন। শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়! শিক্ষা ব্যবস্থা গভীর সংকটে। ক্লাসে উপস্থিতি নেমেছে ১০-৩০ শতাংশে। খেপুপাড়া ডপলার রাডার: ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলের নির্ভরতার নাম কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন কলাপাড়ার ধুলাসারে জেলেদের ভিজিএফর চাল বিতরণে চলছে হরিলুট! ৩৬ মেট্রিক টন চাল আত্মসাৎ! ৮০ কেজিতে দেয়া হচ্ছে ৪৮-৫৮ কেজি কুয়াকাটায় মাদকবিরোধী অভিযানে শ্রমিকদল নেতাসহ আটক-২ নারী শিক্ষার্থীদের নামাজের জায়গা সংকট! নির্দিষ্ট স্থান না থাকায় ভোগান্তি ও হতাশা ফুটপাত ফিরে পেল পথচারী, তবু ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা প্রশ্নের মুখে কলাপাড়া উপকূলের সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় জ্বালানি তেল সরবরাহ! ফিরেছে স্বস্তি

সংস্কৃতির মেলবন্ধন গ্রামীণ ঐতিহ্য আজ সংকটে

নাজমুস সাকিব
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০৩ জন দেখেছেন
Oplus_16908288

নাজমুস সাকিব

গাছতলার হাট নেই, মাঝির কণ্ঠে গান নেই
বাংলার গ্রাম একসময় ছিল প্রাণবন্ত সংস্কৃতি ও ঐতিহ্যের আঁতুড়ঘর। গ্রামের মোড়ের পুরনো বটগাছের নিচে জমে উঠত হাট-বাজার। নৌকায় বসত ভ্রাম্যমাণ হাট। মাঝি বৈঠা চালাতে চালাতে গান ধরতেন-ও বাইয়া, নাও বাইওরে । কৃষকেরা ভোরবেলা মাঠে যেতেন, ঘামে ভিজে উঠত ধানক্ষেত। কিন্তু সেই দৃশ্য এখন স্মৃতিমাত্র।

আধুনিক বাজার, শপিং কমপ্লেক্স আর শহরমুখী জীবনের কারণে গ্রামে আর আগের মতো গাছতলায় হাট বসে না। নৌকার হাটও হারিয়ে গেছে নদীপথের ব্যস্ততায়। মাঝির কণ্ঠ থেকে হারিয়ে গেছে নৌকার গান। অন্যদিকে, কৃষিক্ষেত্রেও পরিবর্তন এসেছে। একসময় কৃষি ছিল গ্রামের প্রাণ, অথচ এখন অনেকেই কৃষিকে অবহেলা করছে। তরুণরা কৃষিকাজে আগ্রহ হারিয়ে ফেলছে, বিকল্প জীবিকার খোঁজে চলে যাচ্ছে শহরে।

এ পরিবর্তন শুধু অর্থনীতির নয়, সংস্কৃতিরও। হাট-বাজার, মাঝির গান, কৃষকের শ্রম-এসব শুধু গ্রামীণ জীবনের চিত্র নয়; এগুলোই আমাদের লোকসংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এগুলোর হারিয়ে যাওয়া মানে আমাদের শেকড়ের সঙ্গে দূরত্ব বাড়ানো।

স্থানীয় এক প্রবীণ কৃষক আফসোস করে বললেন
“আমরা ছোটবেলায় গাছের নিচে হাটে যেতাম, নৌকার হাটে গান শুনতাম। এখনকার ছেলেমেয়েরা এসব দেখেই নাই। ঐতিহ্য হারাইতেছে।

আমরা কি এই ঐতিহ্যগুলো ফিরিয়ে আনতে পারব? নাকি একদিন নতুন প্রজন্ম জানবেই না, বাংলার গ্রাম একসময় কত প্রাণবন্ত ছিল? আধুনিকতার সঙ্গে তাল মিলিয়েই গ্রামীণ ঐতিহ্যকে রক্ষা করতে হবে। না হলে একদিন ইতিহাসের পাতায় হয়তো শুধু লেখা থাকবে- কখনো বাংলার গ্রামে গাছতলায় হাট বসত, মাঝি গান গাইত, কৃষক মাঠে ফসল ফলাত।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD