1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
কলাপাড়ায় খালের সীমানা চিন্তিত করন সহ ৭ দফা দাবি
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ড্রেন কি পানি নামানোর জন্য, নাকি ময়লার ডাস্টবিন? ড্রেন দখল করছে বর্জ্য, বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ‘হলুদ সোনালি বাটা’ সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল জুলাই শহিদ দিবসের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল সরকারি কলেজ রোভার অতিরিক্ত কীটনাশকের ব্যবহার: হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল, নীরব বিপদের মুখে প্রকৃতি বাংলা, ইংরেজি ও গণিতে কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না থাকে: শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার নির্দেশ যে তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল,৪৫ দিন পরে চিকিৎসা সেবা শুরু মঙ্গলবার হতে বাংলাদেশের বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ বাড়াচ্ছে গবেষণা নতুন নেতৃত্বে পায়রাঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী

কলাপাড়ায় খালের সীমানা চিন্তিত করন সহ ৭ দফা দাবি

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৩৫ জন দেখেছেন

নাজমুস সাকিব, কলাপাড়া:

খাল-নদী বেষ্টিত উপকূলীয় জনপদ কলাপাড়া উপজেলার খালগুলো এখন অস্তিত্ব সংকটে। এক সময় কৃষি ও নিত্যব্যবহারের একমাত্র ভরসা ছিল এসব খাল। কিন্তু বর্তমানে দখল, দূষণ ও অব্যবস্থাপনার কারণে মিঠা পানির সংকট দেখা দিয়েছে।

রবিবার সকালে কলাপাড়ায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটার কিপার্স বাংলাদেশ যৌথ উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলা হয়।

লিখিত বক্তব্য পাঠ করেন ওয়াটার কিপার্স বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়ক মেজবাহ উদ্দিন মান্নু।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়ার সংগঠক নজরুল ইসলাম এবং আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নাজমুস সাকিব।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, খাল-নদী নির্ভর এই জনপদের প্রধান পেশা কৃষি ও মৎস্য আহরণ। কিন্তু বর্তমানে শতাধিক খাল ভরাট ও দখলের কারণে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। তারা অভিযোগ করেন, সরকারি ভূমি অফিসের অব্যবস্থাপনা ও তহশিলদারদের অনীহার কারণে প্রভাবশালী মহল খাল দখল করে পুকুর ও বসতবাড়ি নির্মাণ করেছে। অনেক খাল আবার মাছ চাষের নামে লিজ দিয়ে দখলদারদের হাতে চলে গেছে।

বক্তারা আরও জানান, পানি উন্নয়ন বোর্ড খাল পুনঃখননে ব্যর্থ হয়েছে। গুরুত্বপূর্ণ খালগুলোর পরিবর্তে অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় খাল খনন করায় সরকারের অর্থ ব্যয় হলেও কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন।

উল্লেখযোগ্যভাবে, কলাপাড়া পৌর শহরের বাদুরতলী খাল ও কুয়াকাটা পৌর এলাকার লতাচাপলী মৌজার খাল দুটি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। নবোদয় হাউজিং নামের একটি প্রতিষ্ঠান সরকারি খাল ভরাট করে দখলে নিলেও প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে ৭ দফা দাবি উপস্থাপন করা হয়েছে।
কলাপাড়ার সকল খালের ইউনিয়নভিত্তিক তালিকা প্রণয়ন।

এস.এ. নকশা অনুসারে খালের সীমানা চিহ্নিতকরণ।

খাল দখল ও দূষণ রোধে জরুরি পদক্ষেপ গ্রহণ।

কৃষকদের হাতে খালের নিয়ন্ত্রণ ন্যস্ত করা।

খালকে কৃষিজমি দেখিয়ে দেওয়া বন্দোবস্ত বাতিল।

মাছ চাষের নামে খাল লিজ না দেওয়া।

লোনা পানির প্রবেশ ঠেকাতে সরকারি উদ্যোগ গ্রহণ।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, খাল দখল ও ভরাটের কারণে শুধু কৃষিই নয়, কলাপাড়ার পরিবেশ ও জনজীবনও হুমকির মুখে। এখনই পদক্ষেপ না নিলে এ অঞ্চলের জলপ্রবাহ একদিন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে।

এ ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাবেক সভাপতি হুমায়ুন কবির, এবং কলাপাড়ার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যবৃন্দ।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD