1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
নজরুল বর্ষ উপলক্ষে কবি নজরুল কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষ উপলক্ষে কবি নজরুল কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধানখালীতে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশনে ৩১ শিক্ষার্থী অসুস্থ বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬: স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়নের আহ্বান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন তথ্য, যা জানা গেল এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড তারুণ্যের স্বপ্নে আগামীর বাংলাদেশ—ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ ফেস্টিভ্যাল’২৬ লোডশেডিংয়ে বরফ সংকট, সাগরে যেতে পারছে না মহিপুরের মাছ ধরার ট্রলার। নান্দনিকতার ছোঁয়া ক্যালিগ্রাফিতে রাঙানো আরবি বিভাগ কুয়াকাটায় নেই পর্যটক পুলিশ বক্স, স্মৃতি হয়ে দাঁড়িয়ে একটি গাছ ৩০ বছরেও হয়নি স্থায়ী সেতু, ভাসমান সেতুই কৃষকদের একমাত্র ভরসা

নজরুল বর্ষ উপলক্ষে কবি নজরুল কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১১ জন দেখেছেন

কবি নজরুল কলেজ প্রতিনিধি:

কবি নজরুল সরকারি কলেজে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম ও আদর্শ নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে কলেজের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক ও শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তাহমিনা হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘নজরুল বর্ষ উদযাপন কমিটি’র আহ্বায়ক অধ্যাপক ড. মাহমুদা আখতার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান বলেন, ‘ব্রিটিশ বিরোধী নির্যাতনের বিরুদ্ধে আমাদের একজন জাতীয় কবি ছিলেন। তার পথ অনুসরণ করাই আমাদের অনুপ্রেরণা।’

ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার সভাপতি আরিফুর রহমান বলেন, ‘আমরা এমন একটি প্রজন্ম পেয়েছি, যারা নজরুলের শিক্ষা ধারণ করেছে। পরিবার ও সমাজের প্রতিটি ক্ষেত্রে নজরুলের শিক্ষা ধারণ করতে পারলে একটি বিপ্লবী আদর্শ সমাজ গড়ে তুলতে পারব।’

কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. নাজমুল হাসান বলেন, ‘সারা পৃথিবীর এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি আমাদের শিখিয়েছেন কীভাবে বিদ্রোহ করতে হয়, প্রতিবাদ করতে হয় এবং দেশের জন্য কাজ করতে হয়। আমাদের কবির আদর্শকে ধারণ করতে হবে।’

কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, নজরুল ছিলেন বিদ্রোহ, প্রেম ও মানবতার কবি। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২৪-এর অভ্যুত্থান পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই তার লেখা আমাদের অনুপ্রেরণা দিয়েছে। আমরা সবসময় নজরুলকে স্মরণ ও ধারণ করি।

তিনি আরও বলেন, কবি নজরুল কলেজ নজরুলের নামে হলেও কলেজে তাকে নিয়ে তেমন কার্যক্রম ছিল না। তবে নজরুল বর্ষ উপলক্ষে দীর্ঘ সময় ধরে পাঠচক্রসহ বিভিন্ন কার্যক্রম আয়োজন করায় কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।

মূল আলোচকের বক্তব্যে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তাহমিনা হক বলেন, ‘আমরা বেশি বেশি নজরুল চর্চা করব। নজরুলের সাম্য ও মানবতার বাণী সবার মাঝে ছড়িয়ে দিতে হবে, এতেই আমাদের মুক্তি।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘নজরুল চর্চা আমাদের মধ্যে বিকশিত করতে হবে। আগামীতে কবি নজরুল কলেজে নজরুলকে নিয়ে আরও বড় পরিসরে আরও ভালোভাবে আয়োজন হবে।’

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD