1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
আহত সাপের চিকিৎসায় প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পটুয়াখালী-৪: ১০ দলীয় জামাত সমর্থিত নির্বাচনী প্রচারণায় হামলা, তিনজন গুরুতর আহত ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে টিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা সরে দাঁড়ালেন কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি মদ উদ্ধার, আটক ৪ দু’দিনব্যাপী সাংবাদিক কর্মশালার সমাপন পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক কর্মচারী ইউনিয়নের পরিচিতি সভা  সারাদেশে এক লক্ষ সৌর প্যানেল প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ১ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। শের-ই-বাংলা নৌঘাঁটি-পায়রা বন্দরের সংযোগ সড়ক প্রকল্পে দরপত্র আহ্বান ইসলামী আন্দোলনের কলাপাড়া সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমানের অব্যাহতি কলাপাড়ায় রিংবাঁধ দিয়ে নদীতীরসহ সংরক্ষিত বনাঞ্চল দখল

আহত সাপের চিকিৎসায় প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক

নাজমুস সাকিব
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৪৭ জন দেখেছেন

বর্তমান সমাজে যখন সহিংসতা, অবহেলা ও নিষ্ঠুরতা প্রায় নৈমিত্তিক, তখন ব্যতিক্রমী এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। তিনি একটি আহত সাপের চিকিৎসায় প্রশাসনিক সহায়তা দিয়ে প্রমাণ করলেন- প্রাণ যে-ই হোক, তা রক্ষা করা দায়িত্বের অংশ।

আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন থেকে মৃদু বিষধর একটি কালনাগিনী সাপ আহত অবস্থায় উদ্ধার করেন অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালী সংগঠনের সদস্য বায়েজিদ মুন্সী। সাপটির নড়াচড়ায় অস্বাভাবিকতা দেখে চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়। সংগঠনের কলাপাড়া টিম লিডার বায়েজীদ আহসান জানান, ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেকের সহযোগিতায় সাপটির এক্স-রে করানো হয়। রিপোর্টে মেরুদণ্ডের হাঁড়ে ফাটল ধরা পড়ে।
ল্যাব এশিয়া ডায়াগনস্টিক সেন্টারের টেকনিশিয়ান জুবায়ের রহমান মেহেদী বলেন,
এই প্রথমবার কোন সাপের এক্স-রে করেছি।এটা ভিন্নধর্মী এক অভিজ্ঞতা।

বর্তমানে সাপটি বায়েজিদ মুন্সীর ব্যক্তিগত তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। ঢাকায় একজন ভেটেরিনারি সার্জনের পরামর্শে পরবর্তী চিকিৎসার প্রস্তুতি চলছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, প্রতিটি প্রাণের জীবন গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপের মতো প্রাণীদেরও বাঁচিয়ে রাখা আমাদের মানবিক দায়িত্ব।

স্থানীয় পরিবেশ সচেতন মহল ও নাগরিক সমাজ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। এই পদক্ষেপ প্রমাণ করে, প্রশাসনের মানবিক দায়িত্ববোধ কতটা গভীর ও সুসংহত হতে পারে।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD