1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
কলাপাড়ায় প্রতারণার অভিযোগ: ছাত্রদল পরিচয়দানকারী মেহেদী হাসান নিয়ে সতর্কবার্তা প্রকাশ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৩০ বছরেও হয়নি স্থায়ী সেতু, ভাসমান সেতুই কৃষকদের একমাত্র ভরসা ড্রেন কি পানি নামানোর জন্য, নাকি ময়লার ডাস্টবিন? ড্রেন দখল করছে বর্জ্য, বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ‘হলুদ সোনালি বাটা’ সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল জুলাই শহিদ দিবসের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল সরকারি কলেজ রোভার অতিরিক্ত কীটনাশকের ব্যবহার: হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল, নীরব বিপদের মুখে প্রকৃতি বাংলা, ইংরেজি ও গণিতে কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না থাকে: শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার নির্দেশ যে তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল,৪৫ দিন পরে চিকিৎসা সেবা শুরু মঙ্গলবার হতে বাংলাদেশের বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ বাড়াচ্ছে গবেষণা

কলাপাড়ায় প্রতারণার অভিযোগ: ছাত্রদল পরিচয়দানকারী মেহেদী হাসান নিয়ে সতর্কবার্তা প্রকাশ

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৭৯১ জন দেখেছেন

নিজস্ব সংবাদদাতাঃ
কলাপাড়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে মেহেদী হাসান নামে এক ব্যক্তিকে ঘিরে গুরুতর প্রতারণার অভিযোগ উত্থাপন করা হয়েছে। তার বিরুদ্ধে নানা শ্রেণি-পেশার মানুষকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার এবং সদস্য সচিব মোঃ আমিরুল ইসলাম ফাহিম স্বাক্ষরিত এক সতর্কতামূলক বিবৃতিতে জানানো হয়, মেহেদী হাসান নিজেকে কখনো বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সদস্য, আবার কখনো ছাত্রদলের কর্মী হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আসছেন। অথচ দলীয়ভাবে তার সঙ্গে ছাত্রদলের কোনো সম্পর্ক নেই।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মেহেদী হাসান মিঠাগঞ্জ ইউনিয়নের বাসিন্দা হলেও বর্তমানে কলাপাড়া শহরে অবস্থান করছেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজেকে বিভিন্ন নেতার ‘ঘনিষ্ঠ’ এবং প্রভাবশালী অফিসারদের ‘চেনা লোক’ বলে পরিচয় দিয়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি ও কাজ পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের অর্থ আদায় করছেন।

কলাপাড়া উপজেলা ছাত্রদলের নেতারা আরও জানান, তারা ব্যক্তিগতভাবে তার একাধিক প্রতারণার ঘটনার সালিসি করেছেন এবং তাকে বারবার সতর্ক করে দিয়েছেন। এমনকি তার বাবাকে সাক্ষী রেখে ভবিষ্যতে এমন কাজ না করার মুচলেকাও নেওয়া হয়। তবুও মেহেদী হাসান প্রতারক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
ছাত্রদল নেতারা বলেন, “বিএনপি ও ছাত্রদল প্রতারক, চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যেহেতু মেহেদী হাসান ছাত্রদলের কেউ নন, সেহেতু তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। তবে আমরা সাধারণ জনগণ এবং প্রশাসনের প্রতি অনুরোধ জানাই—কেউ যদি তার দ্বারা প্রতারিত হয়ে থাকেন, তাহলে তাকে আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হোক।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD