1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলা, ইংরেজি ও গণিতে কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না থাকে: শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার নির্দেশ যে তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল,৪৫ দিন পরে চিকিৎসা সেবা শুরু মঙ্গলবার হতে বাংলাদেশের বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ বাড়াচ্ছে গবেষণা নতুন নেতৃত্বে পায়রাঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৭ কমিটি গঠন উপজেলা শিক্ষার্থীদের সহযোগিতামূলক অরাজনৈতিক সংগঠন ‘পায়রা’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন গ্রিন কলাপাড়া ক্লিন কলাপাড়া প্রকল্পের উদ্যোগে ৪ পরিবারকে পরিচ্ছন্ন পরিবার সম্মাননা জুলাই শহিদদের স্মরণে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন বৃষ্টি, পাহাড় আর ঝর্ণা রোমাঞ্চে একদিন: কনকসাসের সীতাকুণ্ড ভ্রমণ পটুয়াখালীর কলাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের বোঝায় বিপাকে ৯৪ হাজার গ্রাহক

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৬২২ জন দেখেছেন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।
আজ রোববার দুপুরে কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি আয়োজন করে কলাপাড়া প্রেসক্লাব। এতে কলাপাড়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন।
বক্তারা বলেন, প্রকাশ্যে একজন সাংবাদিককে হত্যার ঘটনা গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু বলেন, ‘আমরা কেউই নিরাপদ নই। সন্ত্রাসীরা শুধু তুহিনকে হত্যা করেনি, পুরো পরিবারকে ধ্বংস করেছে।’
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি বলেন, ‘আমাদের নিরাপত্তা নেই। বিপদে পড়লে প্রশাসনও পাশে দাঁড়াবে না।’ আক্ষেপের সুরে বলেন, ক্রাইম রিপোর্ট থেকে আমাদের দূরে থাকতে হবে।
কলাপাড়া প্রেসক্লাব সভাপতি, নেছার উদ্দিন আহমেদ টিপু বলেন, ‘স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নেই। তবে প্রশাসন ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। আমরা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাবেক সভাপতি শামসুল আলম, হুমায়ূন কবির, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টুসহ অনেক সাংবাদিক নেতারা বক্তব্য দেন।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD