1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
কয়লা দূষণ বন্ধের দাবি ও জলবায়ু ঋণ বাতিলের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন সাইকেল র‍্যালী
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালী-৪: ১০ দলীয় জামাত সমর্থিত নির্বাচনী প্রচারণায় হামলা, তিনজন গুরুতর আহত ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে টিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা সরে দাঁড়ালেন কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি মদ উদ্ধার, আটক ৪ দু’দিনব্যাপী সাংবাদিক কর্মশালার সমাপন পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক কর্মচারী ইউনিয়নের পরিচিতি সভা  সারাদেশে এক লক্ষ সৌর প্যানেল প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ১ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। শের-ই-বাংলা নৌঘাঁটি-পায়রা বন্দরের সংযোগ সড়ক প্রকল্পে দরপত্র আহ্বান ইসলামী আন্দোলনের কলাপাড়া সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমানের অব্যাহতি কলাপাড়ায় রিংবাঁধ দিয়ে নদীতীরসহ সংরক্ষিত বনাঞ্চল দখল

কয়লা দূষণ বন্ধের দাবি ও জলবায়ু ঋণ বাতিলের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন সাইকেল র‍্যালী

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৩২১ জন দেখেছেন

নাজমুস সাকিব, কলাপাড়া

ক্ষতিপূরন দাও এবং ন্যায্য রূপান্তর এখনই, স্লোগানের মধ্য দিয়ে জলবায়ু ঋণ বাতিল করার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় আন্ধারমানিক নদী তীরে মানববন্ধন করা হয়। এখানে বক্তব্য রাখেন দেশ বরেণ্য কলাম লেখক মোহাম্মদ গোলাম নবী, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির, পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, সাংবাদিক এসএম মোশারফ হোসেন মিন্টু, তানজিল জামান জয়, উন্নয়ন সংগঠক সাইফুল্লাহ মাহমুদ, আমরা কলাপাড়াবাসী সভাপতি নাজমুস সাকিব, পরিবেশ সংগঠক নজরুল ইসলাম প্রমুখ।

পরে পরিবেশ কর্মী ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে সাইকেল র‍্যালী শহর প্রদক্ষিণ করা হয়। সাইকেল র‍্যালীতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ফেস্টুন প্রদর্শন করা হয়। পরিবেশে বাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন যৌথ উদ্যোগে জনসচেতনতামূলক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে পরিবেশ কর্মী, শিক্ষক, উন্নয়ন সংগঠক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। বক্তারা জলবায়ু ঋণ বাতিল করে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি এখনই ন্যায্য রূপান্তরের দাবি জানান। পাশাপাশি কলাপাড়ায় কয়লা দূষণ বন্ধের দাবি জানান।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD