1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
আন্ধারমানিক সেতুর ফুটপাতের স্লাবের বিধ্বস্ত দশায় পথচারী চলাচলে মারাত্মক ঝুঁকি ॥ দুই বছরেও মেরামত হয়নি
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কলাপাড়া উপকূলের সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় জ্বালানি তেল সরবরাহ! ফিরেছে স্বস্তি আন্ধারমানিক সেতুর ফুটপাতের স্লাবের বিধ্বস্ত দশায় পথচারী চলাচলে মারাত্মক ঝুঁকি ॥ দুই বছরেও মেরামত হয়নি কুয়াকাটায় পর্যটকদের জন্য ব্যতিক্রমী আয়োজন, নিয়মিত হচ্ছে ‘মুক্ত মঞ্চ’ অনুষ্ঠান কলাপাড়ায় জিনবুনিয়া খাল দখলমুক্তের দাবি, উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ পেয়ারপুর খালে বাঁধ দেওয়ায় পানির চাপ, ভাঙনের মুখে মহিপুর–ডালবুগঞ্জ সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতু; বসতবাড়ি হারাচ্ছে পরিবার পটুয়াখালী-৪: ১০ দলীয় জামাত সমর্থিত নির্বাচনী প্রচারণায় হামলা, তিনজন গুরুতর আহত ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে টিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা সরে দাঁড়ালেন কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি মদ উদ্ধার, আটক ৪ দু’দিনব্যাপী সাংবাদিক কর্মশালার সমাপন পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা

আন্ধারমানিক সেতুর ফুটপাতের স্লাবের বিধ্বস্ত দশায় পথচারী চলাচলে মারাত্মক ঝুঁকি ॥ দুই বছরেও মেরামত হয়নি

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৬৫ জন দেখেছেন

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া, পটুয়াখালী ॥ পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক সেতুর ফুটপাতের অনেগুলো স্লাব ভেঙ্গে জরাজীর্ণ হয়ে গেছে। পথচারীদের ঝুঁকি নিয়ে মূল সড়কে চলাচল করতে হয়। ফলে দ্রুত গতির যানবাহন চলাচলে দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে। পথচারীরা বিশেষ করে রাতের বেলা চলছে নিরাপত্তাহীনভাবে। তারা দ্রুত বিধ্বস্ত স্লাব মেরামতের দাবি করেছেন। কুয়াকাটাগামী এই সড়কের গুরুত্বপূর্ণ এই সেতুর ভাঙা স্লাবগুলো প্রায় দুই বছর ধরে এমন বিধ্বস্ত দশায় রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সেতুটির ফুটপাতের বেশ কিছু স্লাব বিধ্বস্ত হয়ে গেছে। দুই পাশেই একই অবস্থা। ইতিপূর্বে কয়েকটি স্লাব বিধ্বস্ত হলে তা মেরামত করা হয়। কিন্তু ফের নতুন করে অসংখ্য স্লাব অন্তত এক বছর ধরে বিধ্বস্ত হয়ে আছে। ফলে পথচারীরা ফুটপাত বাদ দিয়ে সাধারণ মানুষ চলাচল করছে। এছাড়া ওই সেতুতে সন্ধ্যার পরে বহু ভ্রমণকারীর আনাগোনা থাকে। অনেকে হেঁটে চলাচল করেন। পায়চারী করতে যায়। দর্শনার্থীরাও সন্ধ্যার পরে সেতুতে জড়ো হন। প্রতিদিন এই সেতু হয়ে কুয়াকাটাগামী শত শত দুরপাল্লার দ্রুতগামী যাত্রীবাহী বাসসহ পণ্যবাহী ট্রাক-ট্রলি চলাচল করছে। মানুষ চলাচল করতে ঝুঁকির সম্মুখীন হয়।
পথচারী আলতাফ হোসেন জানান, আমি প্রতিদিন সকাল-সন্ধ্যা এই সেতু পেরিয়ে যাওয়া আসা করছি। ফুটপাতের স্লাব ভাঙ্গা থাকায় চলাচলে খুব সমস্যায় পড়তে হয়। স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব বলেন, জনস্বার্থে দ্রুত এই স্লাবগুলো মেরামত করা প্রয়োজন। স্থানীয়রা একই দাবি করেছেন।
এ বিষয়ে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রায় দেড় বছর আগে জানিয়েছিলেন, তিনি দ্রুত ভাঙা স্লাবগুলো ঠিক করে দিবেন। কিন্তু আজ পর্যন্ত কিছুই করা হয়নি। বর্তমানে তাঁকে কয়েকদফা মোবাইল করা হয়েছে, কিন্তু রিসিভ করেননি।
কলাপাড়ার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেক জানান, তিনি বিষয়টি নিরসনে পটুয়াখালী জেলা সমন্বয় সভায় উপস্থাপন করবেন। এছাড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে অবগত করবেন।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD