1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশের দাবিতে কবি নজরুল কলেজে ছাত্র অধিকারের চার দফা স্মারকলিপি
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতে কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে একযোগে আঘাত আইআরজিসি’র জ্যোতিষির ভবিষ্যত বানী: ফুটবল বিশ্ব কাপে চ্যাম্পিয়ন হচ্ছে ফ্রান্স ইরানের কেশম দ্বীপ, জাস্ক ও বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্রের হামলা সীমান্তে নতুন উত্তেজনা: একাধিক ‘পুশ-ইন’ চেষ্টা প্রতিহত করার দাবি বিজিবির বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধি মানুষের ওপর চাপ বাড়াবে: সিপিডি কলাপাড়ার পানি জাদুঘর: ৮৭ নদীর পানি আর নদীসভ্যতার ইতিহাসের এক অনন্য ভাণ্ডার কলাপাড়ার তেগাছিয়া খেয়াঘাটে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বিশ্বকে এল নিনোর জন্য প্রস্তুত হতে বলল জাতিসংঘ, চরম আবহাওয়ার শঙ্কা কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত: নৃশংস হত্যাকাণ্ডে প্রশাসনের ভূমিকা কি? “বাংলাদেশকে দুর্নীতির শীর্ষে তুলেছিল আগের সরকার” — ১২ মার্চ সংসদে রাষ্ট্রপতির মন্তব্য

ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশের দাবিতে কবি নজরুল কলেজে ছাত্র অধিকারের চার দফা স্মারকলিপি

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১১৪ জন দেখেছেন

প্রতিবেদন : আফসানা মিম
ক্যাম্পাসে অগণতান্ত্রিক ও শিক্ষাবিরোধী কার্যক্রম বন্ধ করে নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিতসহ চার দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদ।
রবিবার (২৬ এপ্রিল) সকালে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে সংগঠনটির নেতাকর্মীরা এ স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি নাহিদ হাসান, সহ-সভাপতি জায়েদ আব্দুল্লাহ, প্রচার সম্পাদক ওমর হাসান ইমন, নারী বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তারসহ অন্যান্য নেতাকর্মীরা।
স্মারকলিপিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কলেজ ক্যাম্পাসে গোপন সাংগঠনিক তৎপরতা ও শক্তি প্রদর্শনের প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে ভীতির সঞ্চার করছে এবং স্বাভাবিক শিক্ষাবান্ধব পরিবেশকে বাধাগ্রস্ত করছে। পাশাপাশি বহিরাগতদের অবাধ যাতায়াত ও অনুপ্রবেশ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে, যার ফলে ক্যাম্পাসে অস্থিরতা তৈরি হচ্ছে এবং শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে।
এ প্রেক্ষাপটে শিক্ষার্থীদের স্বার্থে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—ক্যাম্পাসে অগণতান্ত্রিক ও শিক্ষাবিরোধী সব ধরনের কার্যক্রম দ্রুত বন্ধ করা, এ ধরনের তৎপরতা প্রতিরোধে প্রশাসনের নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ, বহিরাগতদের অনুপ্রবেশ রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দীর্ঘমেয়াদে একটি শান্তিপূর্ণ, সহনশীল ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস পরিবেশ গড়ে তোলা।
ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হওয়া উচিত জ্ঞানচর্চা, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র। কিন্তু দুঃখজনকভাবে কিছু অপতৎপরতার কারণে ক্যাম্পাসে অস্থিরতা তৈরি হচ্ছে, যা শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে।
তিনি আরও বলেন, আমরা চাই ক্যাম্পাসে এমন একটি পরিবেশ গড়ে উঠুক যেখানে শিক্ষার্থীরা নিরাপদে ও স্বাধীনভাবে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারে। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।
স্মারকলিপি গ্রহণ করে কলেজের অধ্যক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD