1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
স্টাইলিশ চুল আর সাদা রঙে আলোচনায় ‘ডোনাল্ড ট্রাম্প’
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
কলাপাড়ার ডালবুগঞ্জে যিনি আলোকিত করেছেন প্রজন্মের পর প্রজন্ম, বিদায়ের দিনে কেন তিনি মঞ্চের এক কোণে পেনশন পেতে আর নয় হয়রানি, চালু হচ্ছে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা ​ছাত্র কাউন্সিল নেতা সুজয় বিশ্বাস কর্তৃক নারী নিপীড়ন ও ভিকটিম ব্লেমিংয়ের প্রতিবাদে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ বড়পর্দায় আসছে ‘ডোরেমন’; নতুন সমুদ্রতল অভিযানে নোবিতা ও তার বন্ধুরা কলাপাড়ায় রেলিং ভেঙে খাদে প্রাইভেটকার, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই আরোহী বিশ্ব বাবা দিবস আজ: যে মানুষটি নীরবে আগলে রাখেন পুরো পরিবার গভীর সমুদ্রে ডুবে গেল ৪০ লাখ টাকার ট্রলার, অল্পের জন্য প্রাণে বাঁচলেন জেলেরা সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কবি নজরুল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ছায়াতেই অন্ধকারে কলাপাড়া, চরম ভোগান্তিতে জনজীবন আলিপুর বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা

স্টাইলিশ চুল আর সাদা রঙে আলোচনায় ‘ডোনাল্ড ট্রাম্প’

মোঃ সানি আল সিফাত
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৫১ জন দেখেছেন

ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন খামার ও পশুর হাটে বরাবরের মতো এবারও দেখা মিলছে ব্যতিক্রমধর্মী নামের গরু-মহিষের। এসব পশুকে ঘিরে তৈরি হচ্ছে দর্শনার্থীদের বাড়তি আগ্রহ ও কৌতূহল। ঠিক তেমনই নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্ম-এ এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে একটি বিশালাকৃতির মহিষ, যার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

খামারের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, মহিষটির ওজন ৭০০ কেজিরও বেশি এবং এটি এলভিনো জাতের। গায়ের গোলাপি আভাযুক্ত সাদা রং ও সামনের দিকে স্টাইলিশ চুলের মতো আকৃতির কারণেই মজার ছলে এর নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

খামার সূত্রে জানা গেছে, নামটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই মহিষটিকে এক নজর দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক মানুষ। অনেক ক্রেতা আগ্রহ দেখালেও ইতোমধ্যে একজন ক্রেতা এটি বুকিং দিয়ে রেখেছেন। ফলে পছন্দ হওয়া সত্ত্বেও ‘ডোনাল্ড ট্রাম্প’ কিনতে না পেরে হতাশ হয়েছেন অনেকেই।

খামারের কর্মচারীরা জানান, মহিষটি সাধারণ গবাদিপশুর মতোই ঘাস, ভুট্টা ও ভূসি খেতে পছন্দ করে। তবে শুরু থেকেই বিশেষ যত্ন ও পরিচর্যায় বড় করা হয়েছে এটিকে।

প্রসঙ্গত, বাংলাদেশে ঈদুল আজহা উপলক্ষে বড় ও আকর্ষণীয় গরু-মহিষের ভিন্নধর্মী নামকরণের প্রচলন বেশ পুরোনো। প্রতিবছরই বিভিন্ন খামারে ‘রাজা’, ‘সুলতান’, ‘বাহুবলী’ কিংবা আলোচিত ব্যক্তিত্বদের নামে পশুর নাম রাখা হয়, যা ক্রেতা ও দর্শনার্থীদের মধ্যে আলাদা আকর্ষণ তৈরি করে।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD