1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
গ্রিন কলাপাড়া ক্লিন কলাপাড়া প্রকল্পের উদ্যোগে ৪ পরিবারকে পরিচ্ছন্ন পরিবার সম্মাননা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উপজেলা শিক্ষার্থীদের সহযোগিতামূলক অরাজনৈতিক সংগঠন ‘পায়রা’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন গ্রিন কলাপাড়া ক্লিন কলাপাড়া প্রকল্পের উদ্যোগে ৪ পরিবারকে পরিচ্ছন্ন পরিবার সম্মাননা জুলাই শহিদদের স্মরণে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন বৃষ্টি, পাহাড় আর ঝর্ণা রোমাঞ্চে একদিন: কনকসাসের সীতাকুণ্ড ভ্রমণ পটুয়াখালীর কলাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের বোঝায় বিপাকে ৯৪ হাজার গ্রাহক শাফি ও জুবায়েরের তাজিংডং শীর্ষ জয়, তিন দিনে পাড়ি দিলেন দুর্গম পাহাড়ি পথ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে কলাপাড়ায় ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কলাপাড়ার ডালবুগঞ্জে যিনি আলোকিত করেছেন প্রজন্মের পর প্রজন্ম, বিদায়ের দিনে কেন তিনি মঞ্চের এক কোণে পেনশন পেতে আর নয় হয়রানি, চালু হচ্ছে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা ​ছাত্র কাউন্সিল নেতা সুজয় বিশ্বাস কর্তৃক নারী নিপীড়ন ও ভিকটিম ব্লেমিংয়ের প্রতিবাদে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

গ্রিন কলাপাড়া ক্লিন কলাপাড়া প্রকল্পের উদ্যোগে ৪ পরিবারকে পরিচ্ছন্ন পরিবার সম্মাননা

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২০ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক | কলাপাড়া

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত গ্রিন কলাপাড়া ক্লিন কলাপাড়া প্রকল্পের উদ্যোগে চারটি পরিবারকে পরিচ্ছন্ন পরিবার হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বিকেল ৪টায় প্রকল্পের প্রতিনিধিরা সরাসরি নির্বাচিত পরিবারগুলোর বাড়িতে গিয়ে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলায় তাদের অবদানের প্রশংসা করা হয় এবং অন্য পরিবারগুলোকেও এ ধরনের উদ্যোগে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রিন কলাপাড়া, ক্লিন কলাপাড়া প্রকল্পের সমন্বয়ক মুশফিকুর রহমান লিটু বিশ্বাস, সরকারি মোজাহার উদ্দিন কলেজের প্রভাষক নাজমুল আলম বাদল মাতুব্বর এবং প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।

এ সময় বক্তারা বলেন, একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পৌর শহর গড়ে তুলতে শুধু প্রকল্পের কার্যক্রমই যথেষ্ট নয়, বরং প্রতিটি পরিবারের সচেতন অংশগ্রহণ প্রয়োজন। পরিচ্ছন্ন পরিবারগুলোকে সম্মাননা প্রদানের মাধ্যমে অন্যদেরও উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

প্রকল্প কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও নিয়মিত মূল্যায়নের মাধ্যমে পরিচ্ছন্নতা বজায় রাখা পরিবারগুলোকে স্বীকৃতি দেওয়া হবে। পাশাপাশি পৌর এলাকার সব ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হবে, যাতে কলাপাড়াকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব পৌর শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হয়।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD