1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ে বরফ সংকট, সাগরে যেতে পারছে না মহিপুরের মাছ ধরার ট্রলার। নান্দনিকতার ছোঁয়া ক্যালিগ্রাফিতে রাঙানো আরবি বিভাগ কুয়াকাটায় নেই পর্যটক পুলিশ বক্স, স্মৃতি হয়ে দাঁড়িয়ে একটি গাছ ৩০ বছরেও হয়নি স্থায়ী সেতু, ভাসমান সেতুই কৃষকদের একমাত্র ভরসা ড্রেন কি পানি নামানোর জন্য, নাকি ময়লার ডাস্টবিন? ড্রেন দখল করছে বর্জ্য, বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ‘হলুদ সোনালি বাটা’ সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল জুলাই শহিদ দিবসের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল সরকারি কলেজ রোভার অতিরিক্ত কীটনাশকের ব্যবহার: হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল, নীরব বিপদের মুখে প্রকৃতি

সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৫৩২ জন দেখেছেন

সিটি ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের ধারাবাহিক অভিযোগ, লিখিত আবেদন এবং পরবর্তী আন্দোলনের প্রেক্ষিতেবিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনকে সাময়িকভাবে সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকেবিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ডিন বরাবর দাখিল করা লিখিত আবেদনে ড. ইলিয়াস আল মামুনের বিরুদ্ধে গবেষণাকার্যক্রমে অনাগ্রহ, ইন্টার্নশিপের সুযোগ সীমিত করা, শিক্ষার্থীদের বিভিন্ন একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি, ফার্মেসি ক্লাবের কার্যক্রমে বিলম্ব, শিল্প-প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়হীনতা, শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ মোট ১৫টিঅভিযোগ উত্থাপন করা হয়।

আবেদনে আরও উল্লেখ করা হয়, একই বিষয়ে পূর্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দাখিল করা হলেও কার্যকর কোনোপদক্ষেপ নেওয়া হয়নি। ফলে শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়তে থাকে এবং বিভাগের একাডেমিক পরিবেশ ব্যাহত হচ্ছে বলেদাবি করা হয়। এজন্য শিক্ষার্থীরা দ্রুত ও স্থায়ী সমাধানের দাবিতে পুনরায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, প্রাথমিকভাবে প্রশাসন তাদের অভিযোগ গ্রহণ করলেও তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। পরেআন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২ আগস্ট ২০২৬ তারিখে একটি অফিস আদেশ জারি করে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, শিক্ষার্থীদের আনা অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অধ্যাপক . মো. ইলিয়াস আল মামুন আগস্ট ২০২৬ থেকে সিটি ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের সকল শিক্ষা প্রশাসনিক কার্যক্রম থেকেবিরত থাকবেন একই সঙ্গে বিষয়টি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো হয়।

শিক্ষার্থীদের দাবি, সাময়িক অব্যাহতি কোনো স্থায়ী সমাধান নয়। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলমান নানাঅনিয়ম, প্রশাসনিক অচলাবস্থা ও একাডেমিক ক্ষতির কারণে ড. মো. ইলিয়াস আল মামুনের প্রতি তাদের আস্থাসম্পূর্ণভাবে হারিয়ে গেছে। তাই তাঁকে সাময়িকভাবে দায়িত্ব থেকে বিরত রাখার পরিবর্তে স্থায়ীভাবে অ্যাডভাইজারের পদথেকে অপসারণ (বহিষ্কার) করে একজন শিক্ষার্থীবান্ধব, গবেষণামুখী ও দক্ষ নতুন অ্যাডভাইজার নিয়োগের দাবিজানিয়েছেন তারা। শিক্ষার্থীদের ভাষ্য, বর্তমান অ্যাডভাইজারের অধীনে বিভাগে স্বাভাবিক ও কার্যকর একাডেমিকপরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD