1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
তারুণ্যের স্বপ্নে আগামীর বাংলাদেশ—ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ ফেস্টিভ্যাল’২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
তারুণ্যের স্বপ্নে আগামীর বাংলাদেশ—ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ ফেস্টিভ্যাল’২৬ লোডশেডিংয়ে বরফ সংকট, সাগরে যেতে পারছে না মহিপুরের মাছ ধরার ট্রলার। নান্দনিকতার ছোঁয়া ক্যালিগ্রাফিতে রাঙানো আরবি বিভাগ কুয়াকাটায় নেই পর্যটক পুলিশ বক্স, স্মৃতি হয়ে দাঁড়িয়ে একটি গাছ ৩০ বছরেও হয়নি স্থায়ী সেতু, ভাসমান সেতুই কৃষকদের একমাত্র ভরসা ড্রেন কি পানি নামানোর জন্য, নাকি ময়লার ডাস্টবিন? ড্রেন দখল করছে বর্জ্য, বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ‘হলুদ সোনালি বাটা’ সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল জুলাই শহিদ দিবসের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল সরকারি কলেজ রোভার

তারুণ্যের স্বপ্নে আগামীর বাংলাদেশ—ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ ফেস্টিভ্যাল’২৬

আফসানা মিম
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২১ জন দেখেছেন

“তারুণ্যের স্বপ্নে আগামীর বাংলাদেশ”—এই প্রত্যয়কে সামনে রেখে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে নারীদের নিয়ে দেশের অন্যতম বৃহৎ আয়োজন ‘ইয়ুথ ফেস্টিভ্যাল’২৬। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার উদ্যোগে আয়োজিত ফেস্টিভ্যালে নারী প্রতিযোগী ও দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো আয়োজনজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে নানা আয়োজন।
ফেস্টিভ্যালে তরুণীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার পাশাপাশি দর্শনার্থীদের জন্য ছিল গেম জোন, মেহেদী জোন, ফুড কর্নার, বিভিন্ন স্টল ও এক্সিবিশন জোন। সৃজনশীলতা ও বিনোদনের পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য আয়োজন করা হয় নানা সাংস্কৃতিক পরিবেশনা।
দিনব্যাপী আয়োজনের শেষপর্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে ফেস্টিভ্যালে অংশ নেওয়া সকল প্রতিযোগীকে প্রদান করা হয় সার্টিফিকেট।
আয়োজকরা জানান, তরুণীদের প্রতিভা ও সৃজনশীলতাকে বিকশিত করার পাশাপাশি তাদের মধ্যে আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও সামাজিক সচেতনতা তৈরির উদ্দেশ্যেই এ আয়োজন। তারুণ্যের শক্তি ও স্বপ্নকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের বার্তাই ছিল ফেস্টিভ্যালের মূল ভাবনা।
নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত এ উৎসবে দিনব্যাপী বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। উৎসবের নানা আয়োজন ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
আয়োজকদের প্রত্যাশা, তরুণীদের মেধা, প্রতিভা ও সম্ভাবনাকে সামনে এনে ভবিষ্যৎ প্রজন্মকে আরও আত্মবিশ্বাসী ও সৃজনশীল করে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD