1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
সরকারি ছুটিতেও কবি নজরুল কলেজের উন্নয়নকাজ পরিদর্শনে অধ্যক্ষ হাবিবুর রহমান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি ছুটিতেও কবি নজরুল কলেজের উন্নয়নকাজ পরিদর্শনে অধ্যক্ষ হাবিবুর রহমান দীর্ঘ ৯ বছরের বিরতি ভেঙে কুয়াকাটায় ফিরছে পর্যটন কার্নিভাল, তারকাদের মিলনমেলায় মাতবে সাগরকন্যা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর বাংলাদেশে প্রায় ৩০ হাজার কন্যাশিশু বাণিজ্যিক যৌন শোষণের শিকার, উদ্বেগজনক শিশু পাচার পরিস্থিতি ডিসিইউ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাইফুল ইসলাম সাব্বির নজরুল বর্ষ উপলক্ষে কবি নজরুল কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধানখালীতে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশনে ৩১ শিক্ষার্থী অসুস্থ বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬: স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়নের আহ্বান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন তথ্য, যা জানা গেল এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

সরকারি ছুটিতেও কবি নজরুল কলেজের উন্নয়নকাজ পরিদর্শনে অধ্যক্ষ হাবিবুর রহমান

আফসানা মিম
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৪ জন দেখেছেন

কবি নজরুল কলেজ প্রতিনিধি:

সরকারি ছুটির দিনেও কবি নজরুল সরকারি কলেজের চলমান অবকাঠামোগত উন্নয়নকাজের অগ্রগতি দেখতে কলেজে এসে সরেজমিনে পরিদর্শন করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১২টার দিকে তিনি ক্যাম্পাসে এসে নির্মাণাধীন প্রধান ফটকসহ কলেজের অন্যান্য চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে অধ্যক্ষ মূল ফটকের পাশের একটি হরিতকী গাছ কেটে না ফেলে তা অন্যত্র সঠিকভাবে পুনঃরোপণ করা হয়েছে কি না, তার খোঁজখবর নেন। পাশাপাশি তিনি নবনির্মিত ভবন ও চলমান সংস্কারকাজগুলো সরাসরি পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. ইউসুফ, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন রিন্টু ও কলেজ সাংবাদিক সমিতি’র সভাপতি মোঃ আতিক হাসান শুভ।

এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. নাজমুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে এম সিরাজুল ইসলাম ও সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দ সহ কলেজের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

পরিদর্শন শেষে অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আসলে যেখানেই থাকি না কেন, কলেজেই তো আমাদের মন পড়ে থাকে। কলেজের প্রতি আমাদের একটি আত্মিক টান রয়েছে। বর্তমানে ক্যাম্পাসে কেন্দ্রীয় গেট নির্মাণ, ছয়তলা ভবনের কাজ এবং পুরোনো ভবনের অভ্যন্তরীণ সংস্কারসহ একাধিক উন্নয়নকাজ চলছে।

তিনি আরও বলেন, প্রধান ফটকের কাজের জন্য একটি ওষুধি গাছ কেটে না ফেলে তা অন্য কোথাও নিরাপদ জায়গায় স্থানান্তর করা হয়েছে কি না, তা যাচাই করা এবং সার্বিক অগ্রগতি দেখতেই আজ আমি ক্যাম্পাসে এসেছি।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD