1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
খুন কিংবা অপহরণ নয় গোয়েন্দা তদন্তে বেরিয়ে এলো কলাপাড়ায় গৃহবধুর নিখোঁজ হওয়ার আসল রহস্য।
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালী-৪: ১০ দলীয় জামাত সমর্থিত নির্বাচনী প্রচারণায় হামলা, তিনজন গুরুতর আহত ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে টিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা সরে দাঁড়ালেন কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি মদ উদ্ধার, আটক ৪ দু’দিনব্যাপী সাংবাদিক কর্মশালার সমাপন পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক কর্মচারী ইউনিয়নের পরিচিতি সভা  সারাদেশে এক লক্ষ সৌর প্যানেল প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ১ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। শের-ই-বাংলা নৌঘাঁটি-পায়রা বন্দরের সংযোগ সড়ক প্রকল্পে দরপত্র আহ্বান ইসলামী আন্দোলনের কলাপাড়া সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমানের অব্যাহতি কলাপাড়ায় রিংবাঁধ দিয়ে নদীতীরসহ সংরক্ষিত বনাঞ্চল দখল

খুন কিংবা অপহরণ নয় গোয়েন্দা তদন্তে বেরিয়ে এলো কলাপাড়ায় গৃহবধুর নিখোঁজ হওয়ার আসল রহস্য।

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২০৩ জন দেখেছেন

তিন সন্তানের জননী নুপুর আক্তার আঁখিকে এবং তার পরকীয়া প্রেমিক হাসান মাহমুদকে ডিবি পুলিশ গতকাল শনিবার (৫ এপ্রিল) রাতে গ্রেপ্তার করেছে। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর গ্রামের একটি বাড়ি থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করে। তারা এখন কলাপাড়া থানা হাজতে রয়েছেন।

রহস্যে ঘেরা চাঞ্চল্যকর এ ঘটনায় দায়ের করা অপহরণ মামলায় পরকীয়ার জেরে পলাতক আঁখির স্বামী, দেবর. ননদসহ ৭ জন বর্তমানে জেল হাজতে রয়েছেন। কথিত অপহরণের চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালানোই ছিল ওই গৃহবধুর মূল উদ্দেশ্য। বিষয়টি এখন কলাপাড়ার টক অফ দা টাউনে পরিণত হয়েছে।

এর আগে গত বুধবার ২ এপ্রিল রাতে উপজেলার পশ্চিম চাকামইয়া গ্রামে স্বামী আলমগীর সিকদারের বাড়ি থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয় নুপুর আক্তার আঁখি। সে ননদের সঙ্গে ঘুমিয়ে ছিল। মধ্যরাত থেকে সে নিখোঁজ হয়। ঘরের মেঝেসহ দরজার সামনে পড়েছিল রক্ত, ছিল পড়ে থাকা রক্তের দাগ। গোটা বিষয়টি আলোড়ন তোলে।

এ ঘটনায় আখিঁর বাবা আলমগীর হাওলাদার খুনের উদ্দেশ্যে তার মেয়েকে অপহরণের অভিযোগ এনে কলাপাড়া থানায় একটি মামলা করেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে ডিবি পুলিশ জানায়। পরবর্তীতে বিস্তারিত তথ্য গণমাধ্যম কর্মীদের জানানো হবে।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD