1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫ উপলক্ষ্যে কলাপাড়ায় সচেতনতামূলক র‍্যালি
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন: খেপুপাড়া মডেল স্কুলে কোচিং বাণিজ্যের অভিযোগে শোকজ জুলাই আন্দোলনের সক্রিয় যোদ্ধা ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি খুব শিগগিরই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিতে যাচ্ছেন। শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়! শিক্ষা ব্যবস্থা গভীর সংকটে। ক্লাসে উপস্থিতি নেমেছে ১০-৩০ শতাংশে। খেপুপাড়া ডপলার রাডার: ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলের নির্ভরতার নাম কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন কলাপাড়ার ধুলাসারে জেলেদের ভিজিএফর চাল বিতরণে চলছে হরিলুট! ৩৬ মেট্রিক টন চাল আত্মসাৎ! ৮০ কেজিতে দেয়া হচ্ছে ৪৮-৫৮ কেজি কুয়াকাটায় মাদকবিরোধী অভিযানে শ্রমিকদল নেতাসহ আটক-২ নারী শিক্ষার্থীদের নামাজের জায়গা সংকট! নির্দিষ্ট স্থান না থাকায় ভোগান্তি ও হতাশা ফুটপাত ফিরে পেল পথচারী, তবু ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা প্রশ্নের মুখে কলাপাড়া উপকূলের সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় জ্বালানি তেল সরবরাহ! ফিরেছে স্বস্তি

রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫ উপলক্ষ্যে কলাপাড়ায় সচেতনতামূলক র‍্যালি

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৬২ জন দেখেছেন

নাজমুস সাকিব,কলাপাড়া

পটুয়াখালীর কলাপাড়ায় ঢাকা অনুষ্টিয় রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫—উপলক্ষ্যে 
সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

২০ এপ্রিল রবিবার সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বর থেকে শুরু করে বাজার প্রদক্ষিণ করে প্রেসক্লাব শেষ হয়। একশনএইড বাংলাদেশ, বুয়েট ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট—বিডি) এর সহযোগিতায়  উন্নয়ন সংস্থা প্রান্তজন; নাগরিক সংগঠন কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ এবং স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর যৌথ আয়োজনে এ  র‍্যালি হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সদস্য অমল মুখার্জি, কলাপাড়া পরিবেশ ও জন সুরক্ষা মঞ্চের সদস্য মনোয়ারা বেগম, আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক নাজমুস সাকিব। 

এছাড়াও র‍্যালিতে শতাধিক নাগরিক, যুবা, নারী নেতৃত্ব, পরিবেশকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। জলবায়ু সংকট মোকাবেলা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তরের গুরুত্ব সম্পর্কে গণসচেতনতা তৈরি করা এবং আগামী ২৩—২৪ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫—এর বার্তা সর্বস্তরের জনগণের মধ্যে পৌঁছে দেওয়াই র‍্যালির মূল লক্ষ্য।

কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য সচিব মনোয়ারা বেগম বলেন, “জ্বালানি খাতের টেকসই রূপান্তর শুধু সরকার বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এতে সমাজের প্রতিটি স্তরের অংশগ্রহণ জরুরি। এই  র‍্যালি তারই সূচনা। অংশগ্রহণকারীরা হাতে “সৌর—বায়ু শক্তিই ভবিষ্যৎ”, “জ্বালানি রূপান্তরে নারী—যুবার অংশগ্রহণ চাই”, এবং “জীবাশ্ম জ্বালানির বিকল্প খুঁজুন”, রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫ সফল হোক ইত্যাদি শ্লোগান প্লাকার্ড ও ব্যানার বহন করেন। র্যালি শেষে প্রেসক্লাবের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নবায়নযোগ্য জ্বালানির প্রযুক্তিগত সম্ভাবনা, নীতিগত সংস্কার ও সামাজিক ন্যায়বিচারের ওপর জোর দেন। এই র্যালির মাধ্যমে শুরু হওয়া কার্যক্রমের ধারাবাহিকতায় ২৩—২৪ এপ্রিল বুয়েটে অনুষ্ঠিত হবে রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫। এতে অংশ নিতে মিডিয়া প্রতিনিধি, নাগরিক সমাজ ও আগ্রহী সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD