1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
কলাপাড়ায় ইসলামী ছাত্র শিবির সভাপতির পদত্যাগ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালী-৪: ১০ দলীয় জামাত সমর্থিত নির্বাচনী প্রচারণায় হামলা, তিনজন গুরুতর আহত ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে টিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা সরে দাঁড়ালেন কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি মদ উদ্ধার, আটক ৪ দু’দিনব্যাপী সাংবাদিক কর্মশালার সমাপন পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক কর্মচারী ইউনিয়নের পরিচিতি সভা  সারাদেশে এক লক্ষ সৌর প্যানেল প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ১ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। শের-ই-বাংলা নৌঘাঁটি-পায়রা বন্দরের সংযোগ সড়ক প্রকল্পে দরপত্র আহ্বান ইসলামী আন্দোলনের কলাপাড়া সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমানের অব্যাহতি কলাপাড়ায় রিংবাঁধ দিয়ে নদীতীরসহ সংরক্ষিত বনাঞ্চল দখল

কলাপাড়ায় ইসলামী ছাত্র শিবির সভাপতির পদত্যাগ

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২২০ জন দেখেছেন

নিউজ ডেস্কঃ


বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কলাপাড়া থানা শাখার সভাপতি মোঃ আবদুল্লাহ সংগঠন থেকে পদত্যাগ করেছেন। কিছু অনিবার্য পারিবারিক সমস্যার কারণে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারায় তিনি পদত্যাগ করেন। আজ রবিবার (২০ এপ্রিল) তিনি তার পদত্যাগপত্র পটুয়াখালী জেলা ছাত্র শিবির বরাবরে দিয়েছেন।

পদত্যাগপত্রে আবদুল্লাহ উল্লেখ করেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতি আমার গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থন আগের মতোই থাকবে ইনশা আল্লাহ। তবে দায়িত্ব পালনে অক্ষমতা সংগঠনের জন্য ক্ষতির কারণ হতে পারে। এই বোধ থেকেই আমি সভাপতি পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছি।’ তিনি আরো বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সংগঠন আরো গতিশীল ও ফলপ্রসূ ভূমিকা রাখবে দেশ ও জাতির কল্যাণে। ভবিষ্যতেও আমি সংগঠনের পাশে থাকার চেষ্টা করব অন্য যে কোনোভাবে।’

এ ব্যাপারে আবদুল্লাহর সঙ্গে কথা বলতে একাধিকবার চেষ্টা করলেও তার মোবাইল বন্ধ থাকায় সম্ভব হয়ে ওঠেনি। তবে জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা আমির মোঃ আব্দুল কাইউম জানান, তার পারিবারিক সমস্যার কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারে। এছাড়া ছাত্রত্ব শেষ হলে, বিয়ে কিংবা ব্যবসা করলেও দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হয়। এই মুহূর্তে এর বেশি কিছু বলা সম্ভব নয়।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD