1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন: খেপুপাড়া মডেল স্কুলে কোচিং বাণিজ্যের অভিযোগে শোকজ জুলাই আন্দোলনের সক্রিয় যোদ্ধা ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি খুব শিগগিরই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিতে যাচ্ছেন। শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়! শিক্ষা ব্যবস্থা গভীর সংকটে। ক্লাসে উপস্থিতি নেমেছে ১০-৩০ শতাংশে। খেপুপাড়া ডপলার রাডার: ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলের নির্ভরতার নাম কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন কলাপাড়ার ধুলাসারে জেলেদের ভিজিএফর চাল বিতরণে চলছে হরিলুট! ৩৬ মেট্রিক টন চাল আত্মসাৎ! ৮০ কেজিতে দেয়া হচ্ছে ৪৮-৫৮ কেজি কুয়াকাটায় মাদকবিরোধী অভিযানে শ্রমিকদল নেতাসহ আটক-২ নারী শিক্ষার্থীদের নামাজের জায়গা সংকট! নির্দিষ্ট স্থান না থাকায় ভোগান্তি ও হতাশা ফুটপাত ফিরে পেল পথচারী, তবু ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা প্রশ্নের মুখে কলাপাড়া উপকূলের সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় জ্বালানি তেল সরবরাহ! ফিরেছে স্বস্তি

পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৯০ জন দেখেছেন

মোঃ আবদুল্লাহ আল নোমান,কুয়াকাটা :

পটুয়াখালীর কুয়াকাটায় এক পর্যটককে মারধর করে ২৩ হাজার ৯০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে যুবদল, শ্রমিক দল ও মৎস্যজীবী দলের নেতাদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ২৭এপ্রিল রাতে কুয়াকাটার আবাসিক হোটেল ‘আপন ভুবনে’।

ভুক্তভোগী পর্যটক জানান, তিনি ১৭ এপ্রিল হোটেলটিতে ওঠেন। পরিবারের সঙ্গে ঝগড়া করে ঘুরতে আসায় মন খারাপ থাকায় রবিবার রাতে ১০০ টাকা দিয়ে এক ভ্যানচালককে গাঁজা আনতে পাঠান। ভ্যানচালক গাঁজা দেওয়ার সঙ্গে সঙ্গে বিএনপি নেতাদের সহযোগীরা তাকে মারধর শুরু করেন। পরে পৌর শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি জসিম মৃধা, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবু সালেহ ও ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আবু বকর তাকে হোটেলের রিসিপশনে নিয়ে আবারও মারধর করেন।

পর্যটকের ব্যাগ থেকে ২২ হাজার টাকা এবং প্যান্টের পকেট থেকে ১ হাজার ৯০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া, তার দুটি মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়, যদিও পরে মোবাইলগুলো ফেরত দেওয়া হয়। পর্যটক জানান, ঘটনার পর রাতে তাকে না খেয়ে থাকতে হয়েছে, কারণ তার কাছে কোনো টাকা ছিল না।

আবু সালেহ বলেন, তিনি পর্যটকের টাকা ওয়ার্ড যুবদল নেতা আবু বকরের কাছে দিয়েছেন। আবু বকর জানান, তিনি পর্যটককে ১০ হাজার টাকা ফেরত দিয়েছেন। জসিম মৃধা বলেন, তার সামনে কেউ তাকে পুলিশ পরিচয় দেয়নি, তবে পর্যটককে মারধর করা হয়েছে, যা সত্য। বিষয়টি সমাধান হয়েছে এবং পর্যটককে ১০ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।

হোটেল ম্যানেজার মিজানুর রহমান বলেন, রবিবার গভীর রাতে হোটেলের সামনে চিৎকার শুনে গিয়ে দেখেন, বিএনপির নেতাকর্মীরা এক পর্যটককে মারধর করছেন। তিনি তাদের হোটেলের রিসিপশনে এসে বিষয়টি সমাধানের জন্য অনুরোধ করেন, কিন্তু রিসিপশনে এনে আবারও পর্যটককে মারধর করা হয় এবং তার কক্ষে ঢুকে ২৩ হাজার ৯০০ টাকা ও দুটি মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। পরে মোবাইল ফেরত দেওয়া হলেও টাকা নিয়ে চলে যান তারা।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD