1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
কলাপাড়ার প্রাণের খাল পরিষ্করণে ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৩০ বছরেও হয়নি স্থায়ী সেতু, ভাসমান সেতুই কৃষকদের একমাত্র ভরসা ড্রেন কি পানি নামানোর জন্য, নাকি ময়লার ডাস্টবিন? ড্রেন দখল করছে বর্জ্য, বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ‘হলুদ সোনালি বাটা’ সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল জুলাই শহিদ দিবসের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল সরকারি কলেজ রোভার অতিরিক্ত কীটনাশকের ব্যবহার: হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল, নীরব বিপদের মুখে প্রকৃতি বাংলা, ইংরেজি ও গণিতে কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না থাকে: শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার নির্দেশ যে তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল,৪৫ দিন পরে চিকিৎসা সেবা শুরু মঙ্গলবার হতে বাংলাদেশের বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ বাড়াচ্ছে গবেষণা

কলাপাড়ার প্রাণের খাল পরিষ্করণে ইউএনও’র প্রশংসনীয় উদ্যোগ

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৩০৬ জন দেখেছেন

নিজস্ব সংবাদদাতা:

কলাপাড়া পৌরবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে। শহরের একমাত্র খালটির বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু হওয়ায় পৌরবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে। বৃহস্পতিবার সকাল থেকে রহমতপুর এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
বিশেষভাবে উল্লেখ্য, সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. রবিউল ইসলাম ব্যক্তিগতভাবে এই কার্যক্রম তদারকি করছেন। তাদের এই আন্তরিক প্রচেষ্টা খালটির পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে সহায়ক হচ্ছে, যা সাধারণ মানুষের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই খালটি দীর্ঘদিন ধরে দুই পাড়ের বাসিন্দা ও পৌরবাসীর ফেলা দেওয়া প্লাস্টিক, পলিথিন এবং অন্যান্য গৃহস্থালির বর্জ্যে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। এর ফলস্বরূপ খালের স্বাভাবিক জলপ্রবাহ প্রায় বন্ধ হয়ে যায় এবং আবর্জনা পচে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করে। এই পরিস্থিতিতে পৌর শহরে বসবাসের অনুপযোগী পরিবেশ সৃষ্টি হয়েছিল।
এমতাবস্থায়, সচেতন নাগরিক ও পরিবেশকর্মীরা ইউএনও এবং পৌর প্রশাসক মো. রবিউল ইসলামের কাছে খালটি পরিষ্কার করার আবেদন জানান। পৌরবাসীর প্রাণের দাবি পূরণে তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিবেশকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। সকলেই রবিউল ইসলামের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছেন। ‘আমরা কলাপাড়াবাসী’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠক নজরুল ইসলাম নাগরিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে ইউএনও’র ভূমিকার বিশেষ প্রশংসা করেছেন।
এ বিষয়ে ইউএনও ও পৌর প্রশাসক মো. রবিউল ইসলাম বলেন, খাল পরিষ্কারের এই কার্যক্রমের পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে আরও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে এই সকল কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য পৌরবাসীর সহযোগিতা অপরিহার্য। সকলের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই উদ্যোগের ধারাবাহিক সুফল পাওয়া সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD