1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ, ইলিশের আশায় উৎসবমুখর মহিপুর-আলীপুর
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ড্রেন কি পানি নামানোর জন্য, নাকি ময়লার ডাস্টবিন? ড্রেন দখল করছে বর্জ্য, বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ‘হলুদ সোনালি বাটা’ সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল জুলাই শহিদ দিবসের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল সরকারি কলেজ রোভার অতিরিক্ত কীটনাশকের ব্যবহার: হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল, নীরব বিপদের মুখে প্রকৃতি বাংলা, ইংরেজি ও গণিতে কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না থাকে: শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার নির্দেশ যে তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল,৪৫ দিন পরে চিকিৎসা সেবা শুরু মঙ্গলবার হতে বাংলাদেশের বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ বাড়াচ্ছে গবেষণা নতুন নেতৃত্বে পায়রাঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী

সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ, ইলিশের আশায় উৎসবমুখর মহিপুর-আলীপুর

মোঃ আবদুল্লাহ আল নোমান
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৫৬৬ জন দেখেছেন

টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ ১১ জুন, বুধবার রাত ১২টায় আবারও সাগরে নামছেন জেলেরা। ইলিশসহ সামুদ্রিক মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় এ নিষেধাজ্ঞা চলছিল ১৫ এপ্রিল থেকে। নিষেধাজ্ঞা শেষের সঙ্গে সঙ্গে পটুয়াখালীর মহিপুর-আলীপুর মাছবন্দরে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য ও ব্যস্ততা

মহিপুর ও আলীপুরের মাছের আড়তগুলো জেলেসহ সংশ্লিষ্ট পেশাজীবীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। বরফ কলগুলো আবার চালু হয়েছে, বরফ উৎপাদন চলছে পুরোদমে। ট্রলারমালিকরা ট্রলারগুলোতে জ্বালানি, বরফ, খাবার, জাল, বাজারসামগ্রী বোঝাই করে সাগরমুখী প্রস্তুতি নিচ্ছেন।
আজ সন্ধ্যা থেকেই প্রায় ২০০টি ট্রলার সাগরে নামবে, এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।

মহিপুর, আলীপুর, লালুয়া, ঢোশ, আশাখালী, চান্দুপাড়া – গোটা উপকূল জুড়েই বিরাজ করছে উৎসবের আবহ। অন্তত ২০ হাজার জেলে আজ রাতেই সাগরে নামবেন ইলিশসহ সামুদ্রিক মাছ ধরতে। ট্রলারগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি – ধোয়ামোছা, জাল মেরামত, বরফ বোঝাই, ইঞ্জিন পরীক্ষা।
এ অঞ্চলের এক জেলে বলেন, “পুরো ৫৮ দিন নিষেধাজ্ঞা মেনে চলেছি। এবার মাছের আশা নিয়ে যাচ্ছি।”

২০১৫ সাল থেকে প্রতিবছরই ৬৫ দিনের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর হলেও, এ বছর ভারতের সঙ্গে মিল রেখে তা ৫৮ দিনে আনা হয়েছে।সরকারের কোস্টগার্ড, নৌবাহিনী, নৌ পুলিশ ও মৎস্য বিভাগ সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়ন করেছে।

সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “নিষেধাজ্ঞার লক্ষ্য ছিল ইলিশ ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা – সেটা সফল হয়েছে। এবার জেলেরা হাসিমুখে ফিরবেন বলে আমাদের বিশ্বাস।”

১৫ বছর ধরে সাগরে যাওয়া জেলে আফজাল হোসেন জানান,“এইবার সবাই নিষেধাজ্ঞা মেনেছে, কিন্তু আমরা বিশেষ ভিজিএফের চাল পাইনি। আর কিছু ট্রলার নিষেধাজ্ঞা ভেঙে মাছ ধরেছে।”

মহিপুর মৎস্য আড়তের ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহম্মেদ রাজা মিয়া বলেন,“একেকটি মাঝারি ট্রলারে কমপক্ষে আড়াই লাখ টাকা এবং বড় ট্রলারে ৮ লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে এবারের যাত্রায়।”তিনি আরও জানান, বরফ কলগুলো যদি ৪৮ ঘণ্টা আগে চালু করার অনুমতি পেত, তাহলে আরও ভালো হতো।

কেউ কেউ প্রচণ্ড গরমের কারণে সাগর উত্তাল হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে আশায় বুক বেঁধে সবাই প্রস্তুত।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD