1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
দুমকীর মুরাদিয়া ইউনিয়নের আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজ সড়কের বেহাল দশা: দ্রুত সংস্কারের আশ্বাস কর্তৃপক্ষের।
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পটুয়াখালী-৪: ১০ দলীয় জামাত সমর্থিত নির্বাচনী প্রচারণায় হামলা, তিনজন গুরুতর আহত ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে টিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা সরে দাঁড়ালেন কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি মদ উদ্ধার, আটক ৪ দু’দিনব্যাপী সাংবাদিক কর্মশালার সমাপন পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক কর্মচারী ইউনিয়নের পরিচিতি সভা  সারাদেশে এক লক্ষ সৌর প্যানেল প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ১ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। শের-ই-বাংলা নৌঘাঁটি-পায়রা বন্দরের সংযোগ সড়ক প্রকল্পে দরপত্র আহ্বান ইসলামী আন্দোলনের কলাপাড়া সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমানের অব্যাহতি কলাপাড়ায় রিংবাঁধ দিয়ে নদীতীরসহ সংরক্ষিত বনাঞ্চল দখল

দুমকীর মুরাদিয়া ইউনিয়নের আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজ সড়কের বেহাল দশা: দ্রুত সংস্কারের আশ্বাস কর্তৃপক্ষের।

সা‌কিব হো‌সেন
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৫১৪ জন দেখেছেন

পটুয়াখালীর দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবস্থিত আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজে যাতায়াতের প্রধান সড়কটি বর্তমানে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই রাস্তাটি আজ বেহাল অবস্থায় পৌঁছেছে, অথচ এর কোনো স্থায়ী সমাধান এখনও চোখে পড়েনি।

স্থানীয়রা জানান, প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী, এলাকাবাসী ও কৃষিপণ্যবাহী ট্রলি, টমটমসহ বিভিন্ন যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে। তবে সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাঁটুপানি জমে থাকে, সৃষ্টি হয় কাদা-পানির জলাবদ্ধতা। বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরও ভয়াবহ রূপ নেয়।

স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই রাস্তা দিয়ে চলাচল করাই দায়। বৃষ্টির সময় ছাত্রছাত্রীদের কলেজে যাওয়া তো দূরের কথা, সাধারণ মানুষও ঠিকমতো বের হতে পারে না।”

কলেজ কর্তৃপক্ষ বিষয়টি অবগত আছেন এবং জানিয়েছেন, রাস্তাটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। কলেজের এক কর্মকর্তা জানান, “রাস্তাটির জরুরি সংস্কারের প্রয়োজন রয়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি এবং আশা করছি, অতি দ্রুত সংস্কার কাজ শুরু হবে।”

স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা যেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। নয়তো শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।

এলাকাবাসীর একটাই চাওয়া—এই গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের রাস্তাটি যেন দ্রুত সংস্কার করে নিরাপদ ও ব্যবহারযোগ্য করে তোলা হয়।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD