1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
নিবন্ধনের জন্য ইসিতে আবেদন এনসিপির, প্রতীক হিসেবে চায় শাপলা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি ছুটিতেও কবি নজরুল কলেজের উন্নয়নকাজ পরিদর্শনে অধ্যক্ষ হাবিবুর রহমান দীর্ঘ ৯ বছরের বিরতি ভেঙে কুয়াকাটায় ফিরছে পর্যটন কার্নিভাল, তারকাদের মিলনমেলায় মাতবে সাগরকন্যা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর বাংলাদেশে প্রায় ৩০ হাজার কন্যাশিশু বাণিজ্যিক যৌন শোষণের শিকার, উদ্বেগজনক শিশু পাচার পরিস্থিতি ডিসিইউ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাইফুল ইসলাম সাব্বির নজরুল বর্ষ উপলক্ষে কবি নজরুল কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধানখালীতে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশনে ৩১ শিক্ষার্থী অসুস্থ বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬: স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়নের আহ্বান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন তথ্য, যা জানা গেল এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

নিবন্ধনের জন্য ইসিতে আবেদন এনসিপির, প্রতীক হিসেবে চায় শাপলা

মোঃ আবদুল্লাহ আল নোমান
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৬৭৬ জন দেখেছেন

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রতীক হিসেবে দলটির প্রথম পছন্দ শাপলা। যদিও শাপলা দেশের জাতীয় ফুল, তবুও এই প্রতীক নিয়ে কোনো জটিলতা নেই বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২২ জুন) সন্ধ্যায় নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, “শাপলা একা জাতীয় প্রতীক নয়। বাংলাদেশ জাতীয় পার্টির প্রতীক কাঁঠাল। আবার ধানের শীষও একটি রাজনৈতিক প্রতীক। যেহেতু সেগুলো রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে, তাই শাপলাও হতে পারে।”

এ সময় তিনি আরও বলেন, বর্তমান প্রতীক তালিকায় ভালো কিছু নেই, তাই কমিশনের উচিত নতুন প্রতীক অন্তর্ভুক্ত করা। “আমরা চাই, আরও প্রতীক যুক্ত হোক, যেন নতুন দলগুলো সুযোগ পায়,” বলেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, “জাতীয় ঐকমত্য ও সংস্কারের বিষয়টি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সংস্কার, বিচার ও জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচনের প্রস্তুতি নেবো। এটাই আমাদের প্রধান অগ্রাধিকার।*”

তিনি আরও জানান, প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যে তারা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে আলোচনা করেছেন। “যে কোনো মূল্যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে,” মন্তব্য করেন নাহিদ।

 

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD