1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্তে নতুন উত্তেজনা: একাধিক ‘পুশ-ইন’ চেষ্টা প্রতিহত করার দাবি বিজিবির বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধি মানুষের ওপর চাপ বাড়াবে: সিপিডি কলাপাড়ার পানি জাদুঘর: ৮৭ নদীর পানি আর নদীসভ্যতার ইতিহাসের এক অনন্য ভাণ্ডার কলাপাড়ার তেগাছিয়া খেয়াঘাটে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বিশ্বকে এল নিনোর জন্য প্রস্তুত হতে বলল জাতিসংঘ, চরম আবহাওয়ার শঙ্কা কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত: নৃশংস হত্যাকাণ্ডে প্রশাসনের ভূমিকা কি? “বাংলাদেশকে দুর্নীতির শীর্ষে তুলেছিল আগের সরকার” — ১২ মার্চ সংসদে রাষ্ট্রপতির মন্তব্য পটুয়াখালীতে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কাউছার হামিদ জাঙ্গিয়ার কারনেও হারাতে পারেন “পুরুষত্ব”

কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৫২৪ জন দেখেছেন

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূতি পালন উপলক্ষে কলাপাড়া উপজেলা পর্যায়ে “২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন” প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে কলাপাড়া উপজেলাধীন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, টেকনিক্যাল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অশগ্রহণে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।

বিদ্যালয় ভিত্তিক প্রতিটি দলে ৩-৫ জন করে অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও মুসল্লিয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফকরুল ইসলাম, কলাপাড়া উপজেলা স্কাউট কোষাধাক্ষ নুরুল হক, সহকারী কমিশনার মোয়াজ্জেম হোসেন ও আবুল বাশার, সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস অনার্স কলেজের শরীরচর্চা শিক্ষক সাইফুজ্জামান টুটুল, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ পটুয়াখালীর শিল্প ও সংস্কৃতি বিষয়ক শিক্ষক প্রীতম রয়, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আব্দুল জব্বার, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শরীরচর্চা শিক্ষক মো. নিজাম উদ্দিন এবং ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাজুল ইসলাম প্রমুখ।

উপজেলা একাডেমিক সুপারভাইজার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান জানান, মাধ্যমিক স্তরের ১০ টি প্রতিষ্ঠান এবং উচ্চ মাধ্যমিকের তিনটি প্রতিষ্ঠান আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এদের মধ্য থেকে প্রথম স্থান অধিকারীদের ৭ হাজার টাকা, দ্বিতীয় স্থান প্রাপ্তদের ৫০০০ টাকা এবং তৃতীয় স্থান অধিকারীদের তিন হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হবে। তিনি আরো জানান, জুলাই গণঅভ্যুত্থান শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেয়া এবং ধারণ করার লক্ষ্যই আজকের এই আয়োজন।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD