1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
কলাপাড়ার চাকামাইয়ায় কলেজ ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী এখন ছাত্রদলের জুলাই-আগষ্ট অনুষ্ঠানের সদস্য সচিব
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি ছুটিতেও কবি নজরুল কলেজের উন্নয়নকাজ পরিদর্শনে অধ্যক্ষ হাবিবুর রহমান দীর্ঘ ৯ বছরের বিরতি ভেঙে কুয়াকাটায় ফিরছে পর্যটন কার্নিভাল, তারকাদের মিলনমেলায় মাতবে সাগরকন্যা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর বাংলাদেশে প্রায় ৩০ হাজার কন্যাশিশু বাণিজ্যিক যৌন শোষণের শিকার, উদ্বেগজনক শিশু পাচার পরিস্থিতি ডিসিইউ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাইফুল ইসলাম সাব্বির নজরুল বর্ষ উপলক্ষে কবি নজরুল কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধানখালীতে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশনে ৩১ শিক্ষার্থী অসুস্থ বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬: স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়নের আহ্বান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন তথ্য, যা জানা গেল এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

কলাপাড়ার চাকামাইয়ায় কলেজ ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী এখন ছাত্রদলের জুলাই-আগষ্ট অনুষ্ঠানের সদস্য সচিব

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৬৮৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালীর কলাপাড়ায় “জুলাই আগষ্ট শহীদ স্মরণে আয়োজিত ছাত্রদলের দোয়া মাহফিল ও আলোচনা সভার উপ-কমিটিতে” থাকা এক ছাত্রনেতার নাম ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুটি পৃথক বিজ্ঞপ্তিতে দেখা গেছে—একই ব্যক্তি ছাত্রদলের আয়োজন কমিটির সদস্য এবং ছাত্রলীগের কলেজ শাখার একজন দায়িত্বশীল নেতাও।

ছবিতে দেখা যায়, ইমরান হোসেন চৌধুরী নামের এক ছাত্রনেতা ছাত্রদলের উপ-কমিটিতে আছেন “আইনবিষয়ক সম্পাদক” হিসেবে। আবার অন্য একটি নথিতে তিনি “বাংলাদেশ ছাত্রলীগ” মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখার আইনবিষয়ক সম্পাদক হিসেবেও মনোনীত।
প্রশ্ন উঠছে—এক ব্যক্তি কীভাবে দেশের দুই বিপরীত রাজনৈতিক আদর্শের ছাত্রসংগঠনে একসঙ্গে পদধারী হতে পারেন?

এই ‘দ্বৈত পদ’ ইস্যু নিয়ে কলাপাড়ায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে এটিকে রাজনৈতিক অসঙ্গতি ও বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন—স্থানীয় রাজনীতিতে সুযোগসন্ধানী একটি প্রবণতা দীর্ঘদিন ধরেই চলছে, যা দলীয় আদর্শকে প্রশ্নবিদ্ধ করে।

ছাত্রদলের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, বিষয়টি নিয়ে দুই পক্ষই নিজেদের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD