1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
কলাপাড়ার চাকামাইয়ায় কলেজ ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী এখন ছাত্রদলের জুলাই-আগষ্ট অনুষ্ঠানের সদস্য সচিব
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল জুলাই শহিদ দিবসের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল সরকারি কলেজ রোভার অতিরিক্ত কীটনাশকের ব্যবহার: হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল, নীরব বিপদের মুখে প্রকৃতি বাংলা, ইংরেজি ও গণিতে কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না থাকে: শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার নির্দেশ যে তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল,৪৫ দিন পরে চিকিৎসা সেবা শুরু মঙ্গলবার হতে বাংলাদেশের বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ বাড়াচ্ছে গবেষণা নতুন নেতৃত্বে পায়রাঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৭ কমিটি গঠন উপজেলা শিক্ষার্থীদের সহযোগিতামূলক অরাজনৈতিক সংগঠন ‘পায়রা’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

কলাপাড়ার চাকামাইয়ায় কলেজ ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী এখন ছাত্রদলের জুলাই-আগষ্ট অনুষ্ঠানের সদস্য সচিব

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৬৩৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালীর কলাপাড়ায় “জুলাই আগষ্ট শহীদ স্মরণে আয়োজিত ছাত্রদলের দোয়া মাহফিল ও আলোচনা সভার উপ-কমিটিতে” থাকা এক ছাত্রনেতার নাম ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্যসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুটি পৃথক বিজ্ঞপ্তিতে দেখা গেছে—একই ব্যক্তি ছাত্রদলের আয়োজন কমিটির সদস্য এবং ছাত্রলীগের কলেজ শাখার একজন দায়িত্বশীল নেতাও।

ছবিতে দেখা যায়, ইমরান হোসেন চৌধুরী নামের এক ছাত্রনেতা ছাত্রদলের উপ-কমিটিতে আছেন “আইনবিষয়ক সম্পাদক” হিসেবে। আবার অন্য একটি নথিতে তিনি “বাংলাদেশ ছাত্রলীগ” মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখার আইনবিষয়ক সম্পাদক হিসেবেও মনোনীত।
প্রশ্ন উঠছে—এক ব্যক্তি কীভাবে দেশের দুই বিপরীত রাজনৈতিক আদর্শের ছাত্রসংগঠনে একসঙ্গে পদধারী হতে পারেন?

এই ‘দ্বৈত পদ’ ইস্যু নিয়ে কলাপাড়ায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে এটিকে রাজনৈতিক অসঙ্গতি ও বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন—স্থানীয় রাজনীতিতে সুযোগসন্ধানী একটি প্রবণতা দীর্ঘদিন ধরেই চলছে, যা দলীয় আদর্শকে প্রশ্নবিদ্ধ করে।

ছাত্রদলের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, বিষয়টি নিয়ে দুই পক্ষই নিজেদের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD