1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
কলাপাড়ায় যুবককে দোকানে নিয়ে মারধরের অভিযোগ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর জন্মদিনে বাহাদুর শাহ পার্কে ছিন্নমূল মানুষের পাশে ছাত্রদল নেতা নাহিদ জাতিসংঘের কপ-৩১ এ অংশ নিয়েছেন কবি নজরুল কলেজের শিক্ষার্থী আপেল অবরোধ শেষের পরই আলিপুরে মা ইলিশ বিক্রি, শিববাড়িয়া চ্যানেলে অপেক্ষায় কয়েকটি বোট সরকারি ছুটিতেও কবি নজরুল কলেজের উন্নয়নকাজ পরিদর্শনে অধ্যক্ষ হাবিবুর রহমান দীর্ঘ ৯ বছরের বিরতি ভেঙে কুয়াকাটায় ফিরছে পর্যটন কার্নিভাল, তারকাদের মিলনমেলায় মাতবে সাগরকন্যা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর বাংলাদেশে প্রায় ৩০ হাজার কন্যাশিশু বাণিজ্যিক যৌন শোষণের শিকার, উদ্বেগজনক শিশু পাচার পরিস্থিতি ডিসিইউ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাইফুল ইসলাম সাব্বির নজরুল বর্ষ উপলক্ষে কবি নজরুল কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধানখালীতে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশনে ৩১ শিক্ষার্থী অসুস্থ

কলাপাড়ায় যুবককে দোকানে নিয়ে মারধরের অভিযোগ

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৮৯ জন দেখেছেন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মিজানুর রহমান নামের এক যুবককে দোকানে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার চাকা মাইয়া ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমান মায়ের জন্য ওষুধ কিনতে কলাপাড়া পৌর শহরে যান।
ভুক্তভোগীর দাবি, পৌর শহরের ফাতেমা মেডিকেলের সামনে পৌঁছালে স্থানীয় যুবক কাজল মৃধা তার নাম ও রাজনৈতিক পরিচয় (চরমোনাই দল) জেনে কথা বলার জন্য একটি দোকানে নিয়ে যান। দোকানে ঢুকতেই আগে থেকে থাকা তিন-চারজন যুবক দোকানের ঝাপের লাঠি দিয়ে তাকে বেধড়ক পেটায়। এ সময় দুই-তিনজন লোক তাকে ধরে রাখে বলে অভিযোগ।
তবে অভিযুক্ত কাজল মৃধা অভিযোগ অস্বীকার করে বলেন, মিজানুর রহমান তার পূর্বপরিচিত এবং জমি নিয়ে বিরোধের জেরে তর্ক হয়েছে। “মারধরের কোনও ঘটনা ঘটেনি। রাজনৈতিকভাবে হেয় করার জন্য মিথ্যা নাটক সাজানো হয়েছে।”
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, “এ ধরনের কোনও ঘটনা থানার জানা নেই। অভিযোগও দায়ের করা হয়নি।”

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD