1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি মদ উদ্ধার, আটক ৪
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
ধানখালীতে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশনে ৩১ শিক্ষার্থী অসুস্থ বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬: স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়নের আহ্বান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন তথ্য, যা জানা গেল এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড তারুণ্যের স্বপ্নে আগামীর বাংলাদেশ—ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ ফেস্টিভ্যাল’২৬ লোডশেডিংয়ে বরফ সংকট, সাগরে যেতে পারছে না মহিপুরের মাছ ধরার ট্রলার। নান্দনিকতার ছোঁয়া ক্যালিগ্রাফিতে রাঙানো আরবি বিভাগ কুয়াকাটায় নেই পর্যটক পুলিশ বক্স, স্মৃতি হয়ে দাঁড়িয়ে একটি গাছ ৩০ বছরেও হয়নি স্থায়ী সেতু, ভাসমান সেতুই কৃষকদের একমাত্র ভরসা ড্রেন কি পানি নামানোর জন্য, নাকি ময়লার ডাস্টবিন? ড্রেন দখল করছে বর্জ্য, বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ

কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি মদ উদ্ধার, আটক ৪

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৮৮৪ জন দেখেছেন

কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি মদ উদ্ধার, আটক ৪

ডেস্ক রিপোর্টঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ প্রস্তুত ও কাঁচা দেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অবৈধ মদ ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে।

সেনা সূত্রে জানা যায়, ২৬ জানুয়ারি রাত আনুমানিক ১টার দিকে কলাপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন দুটি পৃথক টহল দল উপজেলার দুটি ভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ৬০ লিটার প্রস্তুত দেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা।একই অভিযানে প্রায় ১ হাজার ৯০০ লিটার কাঁচা ও অপরিশোধিত দেশি মদ জব্দ করা হয়। এসব মদের সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে। অভিযান চলাকালে অবৈধ মদ ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়।
পরে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত কাঁচা ও অপরিশোধিত দেশি মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকায় অবৈধ মাদক ও নেশাজাত দ্রব্যের বিস্তার রোধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD