1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
৩ যুগের দুর্ভোগের অবসান, অবশেষে শুরু মহিপুর-সেরাজপুর ওয়াপদা সড়কের উন্নয়ন কাজ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কলাপাড়ার ডালবুগঞ্জে যিনি আলোকিত করেছেন প্রজন্মের পর প্রজন্ম, বিদায়ের দিনে কেন তিনি মঞ্চের এক কোণে পেনশন পেতে আর নয় হয়রানি, চালু হচ্ছে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা ​ছাত্র কাউন্সিল নেতা সুজয় বিশ্বাস কর্তৃক নারী নিপীড়ন ও ভিকটিম ব্লেমিংয়ের প্রতিবাদে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ বড়পর্দায় আসছে ‘ডোরেমন’; নতুন সমুদ্রতল অভিযানে নোবিতা ও তার বন্ধুরা কলাপাড়ায় রেলিং ভেঙে খাদে প্রাইভেটকার, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই আরোহী বিশ্ব বাবা দিবস আজ: যে মানুষটি নীরবে আগলে রাখেন পুরো পরিবার গভীর সমুদ্রে ডুবে গেল ৪০ লাখ টাকার ট্রলার, অল্পের জন্য প্রাণে বাঁচলেন জেলেরা সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কবি নজরুল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ছায়াতেই অন্ধকারে কলাপাড়া, চরম ভোগান্তিতে জনজীবন আলিপুর বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা

৩ যুগের দুর্ভোগের অবসান, অবশেষে শুরু মহিপুর-সেরাজপুর ওয়াপদা সড়কের উন্নয়ন কাজ

মোঃ তরিকুল ইসলাম সুমন
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৪৯ জন দেখেছেন

দীর্ঘ প্রায় তিন যুগের ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর কালভার্ট থেকে সেরাজপুর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার ওয়াপদা সড়কের উন্নয়ন কাজ। দীর্ঘদিন ধরে অবহেলিত এই গুরুত্বপূর্ণ সড়কটি ছিল এলাকাবাসীর জন্য এক আতঙ্কের নাম।
হাজারো মানুষের চলাচলের এই পথে কোথাও রাস্তা ছিল প্রায় ৭ হাত নিচু, আবার কোথাও ৫ হাত উঁচু। সড়কের বিভিন্ন স্থানে ছিল বড় বড় গর্ত ও ভয়াবহ ভাঙাচোরা অবস্থা। সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হতো কাদা ও জলাবদ্ধতা, ফলে চরম দুর্ভোগে পড়তে হতো শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারীদের।
স্থানীয়রা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষের চলাচল হলেও দীর্ঘদিন ধরে তাদের কষ্ট ছিল অপরিসীম। হঠাৎ কোনো রোগী অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়ারও তেমন কোনো ব্যবস্থা ছিল না। এমনকি অ্যাম্বুলেন্স চলাচলের মতো পরিস্থিতিও ছিল না রাস্তাটিতে।
এলাকাবাসী বলেন,
“আমরা অনেকদিন ধইরা কষ্ট করে যাইতেছি। আমার বাপও এই রাস্তা এরকম দেইখা গেছে, আমার পোলারাও দেখতে ছিলো। অবশেষে এখন রাস্তার কাজ শুরু হইছে, এতে আমরা অনেক খুশি।”
দীর্ঘ প্রতীক্ষার পর সড়কের উন্নয়ন কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত ও টেকসইভাবে কাজ সম্পন্ন হলে বহু বছরের দুর্ভোগের অবসান হবে।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD