1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
আলিপুর বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কবি নজরুল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ছায়াতেই অন্ধকারে কলাপাড়া, চরম ভোগান্তিতে জনজীবন আলিপুর বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতে কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে একযোগে আঘাত আইআরজিসি’র জ্যোতিষির ভবিষ্যত বানী: ফুটবল বিশ্ব কাপে চ্যাম্পিয়ন হচ্ছে ফ্রান্স ইরানের কেশম দ্বীপ, জাস্ক ও বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্রের হামলা সীমান্তে নতুন উত্তেজনা: একাধিক ‘পুশ-ইন’ চেষ্টা প্রতিহত করার দাবি বিজিবির বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধি মানুষের ওপর চাপ বাড়াবে: সিপিডি কলাপাড়ার পানি জাদুঘর: ৮৭ নদীর পানি আর নদীসভ্যতার ইতিহাসের এক অনন্য ভাণ্ডার কলাপাড়ার তেগাছিয়া খেয়াঘাটে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

আলিপুর বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা

মোঃ তরিকুল ইসলাম সুমন
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৭ জন দেখেছেন

পটুয়াখালীর আলিপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এই তদারকিমূলক অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির পরিবেশ পরিদর্শন করেন কর্মকর্তারা।
এ সময় দেখা যায়, কিছু প্রতিষ্ঠান অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি করছে।
এছাড়াও খাবারে ক্ষতিকর রঙ ও হাইড্রোজের ব্যবহার, মূল্য তালিকা না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এইসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৪টি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
জরিমানার এই টাকা তাৎক্ষণিকভাবে আদায় করেন অভিযান পরিচালনাকারী দল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে বাজারে এমন তদারকি কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।
ভেজাল ও অনিরাপদ খাদ্য উৎপাদন কিংবা বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আগামীতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই ধরনের অভিযান নিয়মিত হওয়া প্রয়োজন।
এতে করে সাধারণ ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা অনেক সহজ হবে বলেও জানান তারা।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD