1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
আলিপুর বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৯ বছরের বিরতি ভেঙে কুয়াকাটায় ফিরছে পর্যটন কার্নিভাল, তারকাদের মিলনমেলায় মাতবে সাগরকন্যা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর বাংলাদেশে প্রায় ৩০ হাজার কন্যাশিশু বাণিজ্যিক যৌন শোষণের শিকার, উদ্বেগজনক শিশু পাচার পরিস্থিতি ডিসিইউ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাইফুল ইসলাম সাব্বির নজরুল বর্ষ উপলক্ষে কবি নজরুল কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধানখালীতে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশনে ৩১ শিক্ষার্থী অসুস্থ বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬: স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়নের আহ্বান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন তথ্য, যা জানা গেল এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড তারুণ্যের স্বপ্নে আগামীর বাংলাদেশ—ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ ফেস্টিভ্যাল’২৬

আলিপুর বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা

মোঃ তরিকুল ইসলাম সুমন
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৫০ জন দেখেছেন

পটুয়াখালীর আলিপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এই তদারকিমূলক অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির পরিবেশ পরিদর্শন করেন কর্মকর্তারা।
এ সময় দেখা যায়, কিছু প্রতিষ্ঠান অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি করছে।
এছাড়াও খাবারে ক্ষতিকর রঙ ও হাইড্রোজের ব্যবহার, মূল্য তালিকা না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এইসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৪টি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
জরিমানার এই টাকা তাৎক্ষণিকভাবে আদায় করেন অভিযান পরিচালনাকারী দল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে বাজারে এমন তদারকি কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।
ভেজাল ও অনিরাপদ খাদ্য উৎপাদন কিংবা বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আগামীতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই ধরনের অভিযান নিয়মিত হওয়া প্রয়োজন।
এতে করে সাধারণ ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা অনেক সহজ হবে বলেও জানান তারা।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD