1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে কলাপাড়ায় ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শাফি ও জুবায়েরের তাজিংডং শীর্ষ জয়, তিন দিনে পাড়ি দিলেন দুর্গম পাহাড়ি পথ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে কলাপাড়ায় ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কলাপাড়ার ডালবুগঞ্জে যিনি আলোকিত করেছেন প্রজন্মের পর প্রজন্ম, বিদায়ের দিনে কেন তিনি মঞ্চের এক কোণে পেনশন পেতে আর নয় হয়রানি, চালু হচ্ছে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা ​ছাত্র কাউন্সিল নেতা সুজয় বিশ্বাস কর্তৃক নারী নিপীড়ন ও ভিকটিম ব্লেমিংয়ের প্রতিবাদে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ বড়পর্দায় আসছে ‘ডোরেমন’; নতুন সমুদ্রতল অভিযানে নোবিতা ও তার বন্ধুরা কলাপাড়ায় রেলিং ভেঙে খাদে প্রাইভেটকার, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই আরোহী বিশ্ব বাবা দিবস আজ: যে মানুষটি নীরবে আগলে রাখেন পুরো পরিবার গভীর সমুদ্রে ডুবে গেল ৪০ লাখ টাকার ট্রলার, অল্পের জন্য প্রাণে বাঁচলেন জেলেরা সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কবি নজরুল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে কলাপাড়ায় ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২৩ জন দেখেছেন

প্রতিবেদন: মোঃ তরিকুল ইসলাম সুমন
স্টাফ রিপোর্টার | মহিপুর, কলাপাড়া, পটুয়াখালী

দক্ষিণাঞ্চলের উন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে মেগা প্রকল্প অন্তর্ভুক্তি এবং ৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ ব্যতিক্রমধর্মী মানববন্ধন।

বুধবার (১ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-কুয়াকাটা মহাসড়কের কলাপাড়া সিক্স লেন (পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সড়ক) থেকে পর্যটন নগরী কুয়াকাটা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে কলাপাড়া উপজেলা নাগরিক সমাজ।

মানববন্ধনে উপজেলার ১২টি ইউনিয়ন ও দুটি পৌরসভার হাজার হাজার সাধারণ মানুষ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা দক্ষিণাঞ্চলের উন্নয়নে দীর্ঘদিনের অবহেলার প্রতিবাদ জানিয়ে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনের ৯ দফা দাবি

১. ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীতকরণ।
২. কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন ও পর্যটন নগরীর আধুনিকায়ন।
৩. ভাঙ্গা রেলস্টেশন থেকে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ স্থাপন।
৪. পর্যটকদের সুবিধার্থে কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণ।
৫. পায়রা সমুদ্রবন্দর পূর্ণাঙ্গভাবে দ্রুত চালু করা।
৬. বরিশাল-ভোলা সেতু নির্মাণ এবং ভোলার গ্যাস ব্যবহার করে শিল্পাঞ্চল ঘোষণা।
৭. উপকূলীয় এলাকায় নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ।
৮. শের-ই-বাংলা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ।
৯. মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করা।

সমাবেশে বক্তারা বলেন, ঘোষিত জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ ও মেগা প্রকল্প অন্তর্ভুক্ত না হওয়ায় এ অঞ্চলের মানুষ বৈষম্যের শিকার হচ্ছে। দেশের অর্থনীতি, নীল অর্থনীতি এবং পর্যটন খাতে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও উন্নয়নের ক্ষেত্রে অঞ্চলটি এখনো অবহেলিত।

বক্তারা আরও বলেন, পায়রা সমুদ্রবন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে ঘিরে প্রতিদিন মহাসড়কে ভারী যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সড়কটি সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। একই সঙ্গে নদীভাঙন, যোগাযোগ সংকট এবং স্বাস্থ্য ও শিক্ষা অবকাঠামোর সীমাবদ্ধতা এ অঞ্চলের উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

তারা দ্রুত ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীত করা, রেল ও বিমান যোগাযোগ চালু, কুয়াকাটার পরিকল্পিত উন্নয়ন, পায়রা সমুদ্রবন্দরকে পূর্ণাঙ্গভাবে কার্যকর করা এবং উপকূলীয় মানুষের নিরাপত্তায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।

মানববন্ধন শেষে আয়োজকরা সরকারের প্রতি ৯ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। তারা বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়ন মানেই দেশের অর্থনীতি, পর্যটন ও নীল অর্থনীতির উন্নয়ন। তাই জনগণের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা সতর্ক করেন।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD