1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
ধানখালীতে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশনে ৩১ শিক্ষার্থী অসুস্থ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানখালীতে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশনে ৩১ শিক্ষার্থী অসুস্থ বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬: স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়নের আহ্বান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন তথ্য, যা জানা গেল এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড তারুণ্যের স্বপ্নে আগামীর বাংলাদেশ—ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ ফেস্টিভ্যাল’২৬ লোডশেডিংয়ে বরফ সংকট, সাগরে যেতে পারছে না মহিপুরের মাছ ধরার ট্রলার। নান্দনিকতার ছোঁয়া ক্যালিগ্রাফিতে রাঙানো আরবি বিভাগ কুয়াকাটায় নেই পর্যটক পুলিশ বক্স, স্মৃতি হয়ে দাঁড়িয়ে একটি গাছ ৩০ বছরেও হয়নি স্থায়ী সেতু, ভাসমান সেতুই কৃষকদের একমাত্র ভরসা ড্রেন কি পানি নামানোর জন্য, নাকি ময়লার ডাস্টবিন? ড্রেন দখল করছে বর্জ্য, বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ

ধানখালীতে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশনে ৩১ শিক্ষার্থী অসুস্থ

আফসানা মিম
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৭ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের অন্তত ৩১ জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের পর বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা অষ্টম থেকে দশম শ্রেণির।
বিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুরের পর হঠাৎ কয়েকজন শিক্ষার্থী শ্বাসকষ্ট অনুভব করতে শুরু করে। একপর্যায়ে কয়েকজন অজ্ঞান হয়ে পড়ে। পরে একই ধরনের উপসর্গ নিয়ে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। এতে বিদ্যালয়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি গুরুতর বুঝতে পেরে অভিভাবকদের আসার অপেক্ষা না করে বিদ্যালয়ের শিক্ষকরা নিজ দায়িত্বে অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে খবর পেয়ে একে একে শিক্ষার্থীদের অভিভাবকরাও হাসপাতালে ছুটে আসেন। এতে হাসপাতাল প্রাঙ্গণে অভিভাবকদের ভিড় জমে যায়।
চিকিৎসকদের পর্যবেক্ষণে শিক্ষার্থীদের সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন শনাক্ত হয়েছে বলে জানা গেছে। বর্তমানে অসুস্থ শিক্ষার্থীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
একসঙ্গে অন্তত ৩১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার বিষয়ে প্রয়োজনীয় পর্যবেক্ষণ ও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD