1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৭ কমিটি গঠন উপজেলা শিক্ষার্থীদের সহযোগিতামূলক অরাজনৈতিক সংগঠন ‘পায়রা’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন গ্রিন কলাপাড়া ক্লিন কলাপাড়া প্রকল্পের উদ্যোগে ৪ পরিবারকে পরিচ্ছন্ন পরিবার সম্মাননা জুলাই শহিদদের স্মরণে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন বৃষ্টি, পাহাড় আর ঝর্ণা রোমাঞ্চে একদিন: কনকসাসের সীতাকুণ্ড ভ্রমণ পটুয়াখালীর কলাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের বোঝায় বিপাকে ৯৪ হাজার গ্রাহক শাফি ও জুবায়েরের তাজিংডং শীর্ষ জয়, তিন দিনে পাড়ি দিলেন দুর্গম পাহাড়ি পথ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে কলাপাড়ায় ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কলাপাড়ার ডালবুগঞ্জে যিনি আলোকিত করেছেন প্রজন্মের পর প্রজন্ম, বিদায়ের দিনে কেন তিনি মঞ্চের এক কোণে পেনশন পেতে আর নয় হয়রানি, চালু হচ্ছে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা

কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৭ মে, ২০২৫
  • ২১২ জন দেখেছেন

নিউজ ডেস্ক, কলাপাড়া পোস্ট
পটুয়াখালীর কলাপাড়ায় রহমতপুর জীন খাল থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ মে) সকাল সাড়ে ৮টায় কলাপাড়া পৌর শহরের রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা খালে ময়লা ফেলতে গেলে ময়লার স্তূপের নিচে লাশটি দেখতে পান। এরপর খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে

উদ্ধার হওয়া নারীর পরনে ছিল লাল ও খয়েরি রঙের মেক্সি। তবে তার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ পোকায় খেয়ে ফেলায় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়রা ধারণা করছেন, পানির প্রবাহ না থাকায় দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে খালে ফেলে রেখেছে

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার গণমাধ্যমকে জানান,

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ও রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত চলছে

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD