1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি ছুটিতেও কবি নজরুল কলেজের উন্নয়নকাজ পরিদর্শনে অধ্যক্ষ হাবিবুর রহমান দীর্ঘ ৯ বছরের বিরতি ভেঙে কুয়াকাটায় ফিরছে পর্যটন কার্নিভাল, তারকাদের মিলনমেলায় মাতবে সাগরকন্যা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর বাংলাদেশে প্রায় ৩০ হাজার কন্যাশিশু বাণিজ্যিক যৌন শোষণের শিকার, উদ্বেগজনক শিশু পাচার পরিস্থিতি ডিসিইউ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাইফুল ইসলাম সাব্বির নজরুল বর্ষ উপলক্ষে কবি নজরুল কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধানখালীতে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশনে ৩১ শিক্ষার্থী অসুস্থ বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬: স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়নের আহ্বান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন তথ্য, যা জানা গেল এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৫৩ জন দেখেছেন

নিউজ ডেস্ক, কলাপাড়া পোস্ট
পটুয়াখালীর কলাপাড়ায় রহমতপুর জীন খাল থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ মে) সকাল সাড়ে ৮টায় কলাপাড়া পৌর শহরের রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা খালে ময়লা ফেলতে গেলে ময়লার স্তূপের নিচে লাশটি দেখতে পান। এরপর খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া নারীর পরনে ছিল লাল ও খয়েরি রঙের মেক্সি। তবে তার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ পোকায় খেয়ে ফেলায় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়রা ধারণা করছেন, পানির প্রবাহ না থাকায় দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে খালে ফেলে রেখেছে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার গণমাধ্যমকে জানান,

“ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ও রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত চলছে।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD