1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
বিশ্ব রক্তদাতা দিবসে কলাপাড়ায় রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৩০ বছরেও হয়নি স্থায়ী সেতু, ভাসমান সেতুই কৃষকদের একমাত্র ভরসা ড্রেন কি পানি নামানোর জন্য, নাকি ময়লার ডাস্টবিন? ড্রেন দখল করছে বর্জ্য, বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ‘হলুদ সোনালি বাটা’ সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল জুলাই শহিদ দিবসের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল সরকারি কলেজ রোভার অতিরিক্ত কীটনাশকের ব্যবহার: হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল, নীরব বিপদের মুখে প্রকৃতি বাংলা, ইংরেজি ও গণিতে কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না থাকে: শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার নির্দেশ যে তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল,৪৫ দিন পরে চিকিৎসা সেবা শুরু মঙ্গলবার হতে বাংলাদেশের বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ বাড়াচ্ছে গবেষণা

বিশ্ব রক্তদাতা দিবসে কলাপাড়ায় রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ আবদুল্লাহ আল নোমান
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৩১০ জন দেখেছেন

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ‘জ্ঞানার্থী ব্লাড ফাউন্ডেশন কলাপাড়া’র আয়োজনে রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় রহমাতপুর গোলাম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
দিনব্যাপী আয়োজনে একদিকে যেমন রক্তদানের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়, অন্যদিকে পরিবেশ সুরক্ষার লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমাতপুর গোলাম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ সুজা। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক ও পরিবেশকর্মী রফিকুল ইসলাম রফিক, এবং স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা কলাপাড়াবাসী”-এর সভাপতি নাজমুস সাকিব ও সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, পরিবেশকর্মী ও সাবেক সভাপতি নজরুল ইসলাম। শিক্ষার্থী অন্তর।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জ্ঞানার্থী ব্লাড ফাউন্ডেশনের সদস্য রাফসান রিমন। অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, “এক ফোঁটা রক্ত যেমন জীবন বাঁচাতে পারে, তেমনি একটি গাছ ভবিষ্যতের পৃথিবীকে সুন্দর করতে পারে। তরুণদের এই দ্বিমুখী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
অনুষ্ঠান শেষে রক্তদানের জন্য আগ্রহী স্বেচ্ছাসেবীদের তালিকা তৈরি করা হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD