1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
কলাপাড়ায় হেলিপোর্ট এলাকায় পরিচ্ছন্নতা সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৩০ বছরেও হয়নি স্থায়ী সেতু, ভাসমান সেতুই কৃষকদের একমাত্র ভরসা ড্রেন কি পানি নামানোর জন্য, নাকি ময়লার ডাস্টবিন? ড্রেন দখল করছে বর্জ্য, বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ‘হলুদ সোনালি বাটা’ সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল জুলাই শহিদ দিবসের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল সরকারি কলেজ রোভার অতিরিক্ত কীটনাশকের ব্যবহার: হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল, নীরব বিপদের মুখে প্রকৃতি বাংলা, ইংরেজি ও গণিতে কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না থাকে: শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার নির্দেশ যে তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল,৪৫ দিন পরে চিকিৎসা সেবা শুরু মঙ্গলবার হতে বাংলাদেশের বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ বাড়াচ্ছে গবেষণা

কলাপাড়ায় হেলিপোর্ট এলাকায় পরিচ্ছন্নতা সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

মোঃ আবদুল্লাহ আল নোমান
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৩০৭ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়ায় হেলিপোর্ট এলাকার ভাসমান দোকানদারদের মাঝে পরিচ্ছন্নতা ও পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এবং কলাপাড়া পৌরসভার সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাজমুস সাকিব।

 

সভায় বক্তারা বলেন, হেলিপোর্ট এলাকায় দোকানিদের স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশে ব্যবসা পরিচালনা করা জরুরি। এজন্য স্থানীয় প্রশাসন ও নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। সভায় উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার ডাম্পিং পরিদর্শক নুরুল হক,

সাংস্কৃতিক কর্ম জেমস জানিব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, আমরা কলাপাড়াবাসী সংগঠনের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি রাফসান রিমন, প্রমুখ।

 

সভা শেষে দোকানিদের মাঝে পরিচ্ছন্নতা সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং তাদের সঙ্গে পরিবেশ রক্ষায় করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। সংগঠনের সভাপতি নাজমুস সাকিব বলেন,

“পরিচ্ছন্ন কলাপাড়া গড়তে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা দোকানিদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রমের সূচনা করেছি, ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানো হবে।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করা হবে।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD