1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
পূর্ব সোনাতলায় আগুনে ভস্মীভূত বসতঘর, ক্ষয়ক্ষতি লক্ষাধিক টাকা 
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতে কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে একযোগে আঘাত আইআরজিসি’র জ্যোতিষির ভবিষ্যত বানী: ফুটবল বিশ্ব কাপে চ্যাম্পিয়ন হচ্ছে ফ্রান্স ইরানের কেশম দ্বীপ, জাস্ক ও বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্রের হামলা সীমান্তে নতুন উত্তেজনা: একাধিক ‘পুশ-ইন’ চেষ্টা প্রতিহত করার দাবি বিজিবির বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধি মানুষের ওপর চাপ বাড়াবে: সিপিডি কলাপাড়ার পানি জাদুঘর: ৮৭ নদীর পানি আর নদীসভ্যতার ইতিহাসের এক অনন্য ভাণ্ডার কলাপাড়ার তেগাছিয়া খেয়াঘাটে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বিশ্বকে এল নিনোর জন্য প্রস্তুত হতে বলল জাতিসংঘ, চরম আবহাওয়ার শঙ্কা কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত: নৃশংস হত্যাকাণ্ডে প্রশাসনের ভূমিকা কি? “বাংলাদেশকে দুর্নীতির শীর্ষে তুলেছিল আগের সরকার” — ১২ মার্চ সংসদে রাষ্ট্রপতির মন্তব্য

পূর্ব সোনাতলায় আগুনে ভস্মীভূত বসতঘর, ক্ষয়ক্ষতি লক্ষাধিক টাকা 

মোঃ আবদুল্লাহ আল নোমান
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২৬৪ জন দেখেছেন

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব সোনাতলা গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ইসমাইল সিকদারের বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ঘরের ভেতর থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। পরে খবর পেয়ে খেপুপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত গৃহকর্তা ইসমাইল সিকদার জানান, আগুনে তার টিনশেড বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ঘরের আসবাবপত্র, শাড়ি-লুঙ্গি, শিক্ষার্থীদের বই, প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ অর্থ—সব কিছুই আগুনে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

 

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD