1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
কালাপাড়ায় পাঁচ হাজারের বেশি নকল সিগারেট জব্দ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ‘হলুদ সোনালি বাটা’ সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল জুলাই শহিদ দিবসের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল সরকারি কলেজ রোভার অতিরিক্ত কীটনাশকের ব্যবহার: হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল, নীরব বিপদের মুখে প্রকৃতি বাংলা, ইংরেজি ও গণিতে কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না থাকে: শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার নির্দেশ যে তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল,৪৫ দিন পরে চিকিৎসা সেবা শুরু মঙ্গলবার হতে বাংলাদেশের বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ বাড়াচ্ছে গবেষণা নতুন নেতৃত্বে পায়রাঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৭ কমিটি গঠন

কালাপাড়ায় পাঁচ হাজারের বেশি নকল সিগারেট জব্দ

মোঃ আবদুল্লাহ আল নোমান
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৪৩৯ জন দেখেছেন

শনিবার দিবাগত রাতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল ব্যান্ডরোলযুক্ত ৫ হাজার ৪১০টি কিংস ব্র্যান্ডের সিগারেট এবং ১৭ হাজারটা নকল ব্যান্ডরোল জব্দ করা হয়েছে। অভিযানটি কলাপাড়া পৌর এলাকার রহমতপুর ও শিকদার রোড এলাকা থেকে পরিচালিত হয়। সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় এই অভিযান সম্পন্ন করা হয়।

এই ঘটনায় অভিযুক্ত দিলীপ কুমার পাল (৩৯) এবং মিলন হোসেন (৪১)-কে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে, মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা না দিলে তাদের এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেকের নেতৃত্বে অনুষ্ঠিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ জারি করে।

স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী শহীদুল ইসলাম দাবি করেন যে, পাইকাররা তাদের সঙ্গে প্রতারণা করেছে এবং নকল সিগারেট বিক্রি করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করা হয়েছে। তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা অনুযায়ী অভিযুক্তদের এই দণ্ড প্রদান করা হয়েছে এবং জরিমানা না দিলে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড কার্যকর হবে। পরে জব্দকৃত সিগারেটগুলো পুড়িয়ে দেওয়া হয়। ইয়াসিন সাদেক আরও উল্লেখ করেন যে, দীর্ঘদিন ধরে এই চক্র সরকারকে নানা প্রকার রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD