1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
কলাপাড়ায় জিনবুনিয়া খাল দখলমুক্তের দাবি, উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি ছুটিতেও কবি নজরুল কলেজের উন্নয়নকাজ পরিদর্শনে অধ্যক্ষ হাবিবুর রহমান দীর্ঘ ৯ বছরের বিরতি ভেঙে কুয়াকাটায় ফিরছে পর্যটন কার্নিভাল, তারকাদের মিলনমেলায় মাতবে সাগরকন্যা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর বাংলাদেশে প্রায় ৩০ হাজার কন্যাশিশু বাণিজ্যিক যৌন শোষণের শিকার, উদ্বেগজনক শিশু পাচার পরিস্থিতি ডিসিইউ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাইফুল ইসলাম সাব্বির নজরুল বর্ষ উপলক্ষে কবি নজরুল কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধানখালীতে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশনে ৩১ শিক্ষার্থী অসুস্থ বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬: স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়নের আহ্বান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন তথ্য, যা জানা গেল এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

কলাপাড়ায় জিনবুনিয়া খাল দখলমুক্তের দাবি, উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ

নাজমুস সাকিব
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩৭৪ জন দেখেছেন

ডেস্ক রিপোর্টঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের খেপুপাড়া মৌজার জিনবুনিয়া খাল অবৈধ দখলমুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা ও জলাবদ্ধতা দূরীকরণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন অধ্যাপক মো. ছলিমউল্লাহ।

বৃহস্পতিবার দায়ের করা এ অভিযোগে তিনি উল্লেখ করেন, পশ্চিম বাদুরতলী গ্রামের প্রায় ৫০০ পরিবারের চাষাবাদের জন্য এক হাজার একরের বেশি জমি রয়েছে। জিনবুনিয়া খালটি দীর্ঘদিন ধরে ওই এলাকার কৃষকদের জমিতে পানি নিষ্কাশন ও গবাদিপশুর পানির প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
অভিযোগে বলা হয়, স্থানীয় এমাদুল সহ কয়েকজন ব্যক্তি ভুয়া কাগজপত্র তৈরি করে খালের জায়গা দখল করে পাকা ঘরবাড়ি নির্মাণ করেছেন। ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়ে বর্ষা মৌসুমে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে কৃষকদের রোপণকৃত ফসল নষ্ট হচ্ছে এবং গবাদিপশুও বিশুদ্ধ পানির অভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

এছাড়া, এলাকাবাসী খালটি অবমুক্ত করার দাবি জানালে অভিযুক্তরা ভয়ভীতি প্রদর্শন করছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় জিনবুনিয়া খালটি অবৈধ দখলমুক্ত করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে ইউএনও’র হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী ও স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে দ্রুত ব্যবস্থা না নিলে কৃষি উৎপাদন ব্যাহত হয়ে এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD