1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
কলাপাড়ায় কলেজে দুই শিক্ষকের মারামারি; একজন হাসপাতালে ভর্তি
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ড্রেন কি পানি নামানোর জন্য, নাকি ময়লার ডাস্টবিন? ড্রেন দখল করছে বর্জ্য, বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ‘হলুদ সোনালি বাটা’ সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল জুলাই শহিদ দিবসের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল সরকারি কলেজ রোভার অতিরিক্ত কীটনাশকের ব্যবহার: হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল, নীরব বিপদের মুখে প্রকৃতি বাংলা, ইংরেজি ও গণিতে কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না থাকে: শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার নির্দেশ যে তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল,৪৫ দিন পরে চিকিৎসা সেবা শুরু মঙ্গলবার হতে বাংলাদেশের বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ বাড়াচ্ছে গবেষণা নতুন নেতৃত্বে পায়রাঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী

কলাপাড়ায় কলেজে দুই শিক্ষকের মারামারি; একজন হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৭৮ জন দেখেছেন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় -এ দুই শিক্ষকের মধ্যে মারামারির ঘটনায় একজন শিক্ষক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) দুপুরে কলেজের লাইব্রেরি কক্ষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা যায়, ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান ইনকোর্স পরীক্ষার খাতা দেখার সময় সাধারণ ইতিহাস বিভাগের শিক্ষক মো. বাদল মাতুব্বরের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে দুজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মো. মোস্তাফিজুর রহমান আহত হন।

ঘটনার পর সহকর্মীরা তাকে দ্রুত -এ নিয়ে গেলে চিকিৎসক তাকে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

এ বিষয়ে একই কলেজের শিক্ষক মো. মাহবুবুর রহমান বলেন, আজকের ঘটনায় কথা-কাটাকাটির সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এতে উভয় পক্ষের ভূমিকা ছিল।

অন্যদিকে অভিযুক্ত শিক্ষক মো. বাদল মাতুব্বর তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, কথা-কাটাকাটির একপর্যায়ে মো. মোস্তাফিজুর রহমান চেয়ার থেকে পড়ে গিয়ে হাতে ব্যথা পান।

কলেজের অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন জানান, শিক্ষকদের ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে শিক্ষক লাউঞ্জে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি।

এ বিষয়ে -র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি তারা অবগত রয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD