1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
কলাপাড়ার ডালবুগঞ্জে যিনি আলোকিত করেছেন প্রজন্মের পর প্রজন্ম, বিদায়ের দিনে কেন তিনি মঞ্চের এক কোণে
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ড্রেন কি পানি নামানোর জন্য, নাকি ময়লার ডাস্টবিন? ড্রেন দখল করছে বর্জ্য, বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ‘হলুদ সোনালি বাটা’ সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল জুলাই শহিদ দিবসের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল সরকারি কলেজ রোভার অতিরিক্ত কীটনাশকের ব্যবহার: হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল, নীরব বিপদের মুখে প্রকৃতি বাংলা, ইংরেজি ও গণিতে কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না থাকে: শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার নির্দেশ যে তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল,৪৫ দিন পরে চিকিৎসা সেবা শুরু মঙ্গলবার হতে বাংলাদেশের বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ বাড়াচ্ছে গবেষণা নতুন নেতৃত্বে পায়রাঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী

কলাপাড়ার ডালবুগঞ্জে যিনি আলোকিত করেছেন প্রজন্মের পর প্রজন্ম, বিদায়ের দিনে কেন তিনি মঞ্চের এক কোণে

আশিক তালুকদার
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১২৯ জন দেখেছেন

আশিক তালুকদার | স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর কলাপাড়ার ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে একজন প্রবীণ শিক্ষককে যথাযথ সম্মান না দেওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

গত ২১ জুন ২০২৬ তারিখে বিদ্যালয়ে দীর্ঘদিনের শিক্ষক রাধেশ্যাম স্যারের বিদায়ী সংবর্ধনা এবং ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

প্রাক্তন শিক্ষার্থীদের অভিযোগ, বিদায়ী শিক্ষককে অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দুতে না রেখে মঞ্চের এক পাশে বসানো হয়েছে। অনুষ্ঠানের বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায়, মঞ্চের সামনের সারি ও গুরুত্বপূর্ণ আসনগুলোতে স্থানীয় ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতাসহ আমন্ত্রিত অতিথিরা অবস্থান করছেন। অন্যদিকে বিদায়ী শিক্ষক রাধেশ্যাম স্যারকে মঞ্চের এক পাশে বসানো হয়েছে বলে অভিযোগ করেছেন প্রাক্তন শিক্ষার্থীরা। তাদের দাবি, বিদায়ী অনুষ্ঠানের মূল ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি প্রত্যাশিত মর্যাদা ও গুরুত্ব পাননি।

ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, “এই বিদ্যালয় আমাদের আবেগের জায়গা। যিনি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করেছেন, তার বিদায়ী অনুষ্ঠানে তাকে সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত ছিল। অনুষ্ঠানের দৃশ্য দেখে আমরা মর্মাহত হয়েছি। খুব জানতে ইচ্ছে করে, বিদায়ী শিক্ষকের চেয়ে কি অতিথিরা বেশি গুরুত্বপূর্ণ? আমাদের প্রিয় শিক্ষক কি এতটাই অবহেলিত যে তার অবস্থান আগত মেহমানদের থেকেও দূরে হবে?”

তারা আরও বলেন, “অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হওয়ার কথা ছিল বিদায়ী শিক্ষক ও বিদায়ী শিক্ষার্থীরা। কিন্তু পুরো আয়োজনের চিত্র দেখে মনে হয়েছে, যেন বিদায় নিতে এসেছেন অতিথিরাই। এটি আয়োজনের ত্রুটি নাকি শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শনের অভাব—সেই প্রশ্ন আজ অনেকের মনে।”

এ ঘটনায় ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এলামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। সংগঠনের সদস্যরা বলেন, একজন শিক্ষক শুধু একটি প্রতিষ্ঠানের সম্পদ নন, তিনি পুরো সমাজের পথপ্রদর্শক। তাই তার বিদায়ের মুহূর্তে যথাযথ সম্মান নিশ্চিত করা সংশ্লিষ্টদের দায়িত্ব।

প্রাক্তন শিক্ষার্থীরা ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে বিদায়ী শিক্ষক ও শিক্ষার্থীদের সর্বোচ্চ মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD