1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
কলাপাড়ায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন: খেপুপাড়া মডেল স্কুলে কোচিং বাণিজ্যের অভিযোগে শোকজ জুলাই আন্দোলনের সক্রিয় যোদ্ধা ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি খুব শিগগিরই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিতে যাচ্ছেন। শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়! শিক্ষা ব্যবস্থা গভীর সংকটে। ক্লাসে উপস্থিতি নেমেছে ১০-৩০ শতাংশে। খেপুপাড়া ডপলার রাডার: ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলের নির্ভরতার নাম কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন কলাপাড়ার ধুলাসারে জেলেদের ভিজিএফর চাল বিতরণে চলছে হরিলুট! ৩৬ মেট্রিক টন চাল আত্মসাৎ! ৮০ কেজিতে দেয়া হচ্ছে ৪৮-৫৮ কেজি কুয়াকাটায় মাদকবিরোধী অভিযানে শ্রমিকদল নেতাসহ আটক-২ নারী শিক্ষার্থীদের নামাজের জায়গা সংকট! নির্দিষ্ট স্থান না থাকায় ভোগান্তি ও হতাশা ফুটপাত ফিরে পেল পথচারী, তবু ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা প্রশ্নের মুখে কলাপাড়া উপকূলের সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় জ্বালানি তেল সরবরাহ! ফিরেছে স্বস্তি

কলাপাড়ায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাজমুস সাকিব
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৪২ জন দেখেছেন

নাজমুস সাকিব, কলাপাড়া
বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি- এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

২৮ জুলাই সোমবার সকাল ১০টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের লোন্দা খেয়াঘাট এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) জনাব ইয়াসিন সাদিক।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশের উপকূলীয় আঞ্চলিক সমন্বয়ক মেজবাহ উদ্দিন মাননু, আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নাজমুস সাকিব, পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়ার সদস্য নজরুল ইসলাম, যুব সংগঠক গাজী মো. নিয়াজ মোর্শেদ, ইউপি সদস্য মো. মাসুম বিল্লাহ, পরিবেশকর্মী কামাল হাসান রনি প্রমুখ।

জনাব ইয়াসিন সাদিক বলেন, উপকূলীয় অঞ্চলে বৃক্ষরোপণ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অত্যন্ত কার্যকর একটি পদক্ষেপ। এ ধরনের কার্যক্রম আমাদের ভবিষ্যৎকে আরও সবুজ ও নিরাপদ করতে সহায়ক।

মেজবাহ উদ্দিন মাননু বলেন, উপকূলের মানুষের জীবিকা, খাদ্য ও বাসস্থানের নিরাপত্তার সঙ্গে পরিবেশ ঘনিষ্ঠভাবে জড়িত। তাই জলবায়ু সহনশীল উপকূল গড়তে বৃক্ষরোপণের মতো উদ্যোগগুলোকে গ্রামীণ জনগণের অংশগ্রহণে বিস্তৃত করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজক সংগঠনগুলো-ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, কলাপাড়া জানায়, পুরো মাস জুড়ে কলাপাড়ার বিভিন্ন ইউনিয়নে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
বক্তারা বলেন, উপকূলীয় জনপদকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে শুধু বৃক্ষরোপণ নয়, পরিবেশবান্ধব আরও উদ্যোগ গ্রহণের বিকল্প নেই।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD