1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
কলাপাড়ায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতে কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে একযোগে আঘাত আইআরজিসি’র জ্যোতিষির ভবিষ্যত বানী: ফুটবল বিশ্ব কাপে চ্যাম্পিয়ন হচ্ছে ফ্রান্স ইরানের কেশম দ্বীপ, জাস্ক ও বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্রের হামলা সীমান্তে নতুন উত্তেজনা: একাধিক ‘পুশ-ইন’ চেষ্টা প্রতিহত করার দাবি বিজিবির বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধি মানুষের ওপর চাপ বাড়াবে: সিপিডি কলাপাড়ার পানি জাদুঘর: ৮৭ নদীর পানি আর নদীসভ্যতার ইতিহাসের এক অনন্য ভাণ্ডার কলাপাড়ার তেগাছিয়া খেয়াঘাটে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বিশ্বকে এল নিনোর জন্য প্রস্তুত হতে বলল জাতিসংঘ, চরম আবহাওয়ার শঙ্কা কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত: নৃশংস হত্যাকাণ্ডে প্রশাসনের ভূমিকা কি? “বাংলাদেশকে দুর্নীতির শীর্ষে তুলেছিল আগের সরকার” — ১২ মার্চ সংসদে রাষ্ট্রপতির মন্তব্য

কলাপাড়ায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১২১ জন দেখেছেন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, আইনগত সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ ব্যবস্থা জোরদারের লক্ষ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শনিবার সকাল ১০টায় আভাস ও একশন এইড-এর সহায়তায় আভাসের নিজস্ব কার্যালয়ে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

কলাপাড়া এসভাও নেটওয়ার্কের সভাপতি এস. এম. রাকিবুল আহসানের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম-এর প্রোগ্রাম অফিসার ফারহান বহ্নি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া থানার সেকেন্ড অফিসার জাকির হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন কলাপাড়া এসভাও নেটওয়ার্কের সদস্য সচিব মনিরুল ইসলামসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

কর্মশালায় নারীর প্রতি সহিংসতার ধরন, পারিবারিক ও সামাজিক সহিংসতার কারণ, বিদ্যমান আইন ও আইনি সহায়তা প্রাপ্তির প্রক্রিয়া, ভুক্তভোগীদের সুরক্ষা এবং স্থানীয় পর্যায়ে প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতা বিনিময় ও দলগত আলোচনায় অংশ নেন।

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা শুধু ব্যক্তিগত সমস্যা নয়, এটি একটি গুরুতর সামাজিক ব্যাধি। এ সমস্যা মোকাবিলায় পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ের কর্মীদের দক্ষ করে তুললে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা নারীর অধিকার, আইনগত সহায়তা ও সচেতনতা কার্যক্রম পরিচালনায় বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করবেন, যা ভবিষ্যতে কলাপাড়ায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আজ দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD