1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ছাত্র অধিকার পরিষদের রবিউল আউয়াল অন্তর
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি ছুটিতেও কবি নজরুল কলেজের উন্নয়নকাজ পরিদর্শনে অধ্যক্ষ হাবিবুর রহমান দীর্ঘ ৯ বছরের বিরতি ভেঙে কুয়াকাটায় ফিরছে পর্যটন কার্নিভাল, তারকাদের মিলনমেলায় মাতবে সাগরকন্যা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর বাংলাদেশে প্রায় ৩০ হাজার কন্যাশিশু বাণিজ্যিক যৌন শোষণের শিকার, উদ্বেগজনক শিশু পাচার পরিস্থিতি ডিসিইউ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাইফুল ইসলাম সাব্বির নজরুল বর্ষ উপলক্ষে কবি নজরুল কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধানখালীতে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশনে ৩১ শিক্ষার্থী অসুস্থ বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬: স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়নের আহ্বান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন তথ্য, যা জানা গেল এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ছাত্র অধিকার পরিষদের রবিউল আউয়াল অন্তর

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪৬ জন দেখেছেন
Oplus_16908288

গণঅধিকার পরিষদের ভেতরে আবারও তীব্র বিরোধ প্রকাশ্যে এসেছে। সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রবিউল আউয়াল অন্তর।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে রবিউল আউয়াল অন্তর লিখেছিলেন “এই ছোটলোক, মীরজাফরের বাচ্চাকে পরিষদ থেকে সরাতে পারলেই পরিষদের মঙ্গল! নুর ভাই’রও মঙ্গল !”

তবে পোস্টটি করার কিছুক্ষণ পরই তার ফেসবুক আইডিতে আর পোস্টটি পাওয়া যায়নি। পোস্টটি মুছে ফেলা হয়েছে নাকি অন্য কোনো কারণে দৃশ্যমান নেই সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

অন্তরের এ মন্তব্যের পর দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে ভেতরের অসন্তোষের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন, দীর্ঘদিন ধরে পরিষদের অভ্যন্তরে নেতৃত্বসংক্রান্ত দ্বন্দ্ব এই বক্তব্যের মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়ে উঠলো।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণঅধিকার পরিষদ গঠনের শুরু থেকেই নেতৃত্বের দ্বন্দ্বে জর্জরিত। বিশেষ করে শীর্ষ নেতৃত্ব নিয়ে অসন্তোষ বারবার প্রকাশ্যে এসেছে। রাশেদ খাঁনকে সরাসরি লক্ষ্য করে রবিউল আউয়াল অন্তরের মন্তব্য সেই দ্বন্দ্বকে আরও প্রকট করে তুললো।

অন্যদিকে সংগঠনের চেয়ারম্যান নুরুল হক নুরকে ঘিরেও বিভক্তির গুঞ্জন রয়েছে। অন্তরের মন্তব্যে সরাসরি নুরের নাম উল্লেখ করে “নুর ভাই’রও মঙ্গল” বলায় বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

রাজনৈতিক অঙ্গনের অভিজ্ঞরা মনে করছেন, এ ধরনের প্রকাশ্য আক্রমণাত্মক বক্তব্য সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নতুন করে সামনে আসায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে নেতৃত্ব সংকট কাটিয়ে উঠতে না পারলে গণঅধিকার পরিষদের ভবিষ্যৎ কতটা টেকসই হবে?

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD