1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
কলাপাড়ায় বেকার যুবদের জন্য কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ শুরু
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন: খেপুপাড়া মডেল স্কুলে কোচিং বাণিজ্যের অভিযোগে শোকজ জুলাই আন্দোলনের সক্রিয় যোদ্ধা ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি খুব শিগগিরই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিতে যাচ্ছেন। শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়! শিক্ষা ব্যবস্থা গভীর সংকটে। ক্লাসে উপস্থিতি নেমেছে ১০-৩০ শতাংশে। খেপুপাড়া ডপলার রাডার: ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলের নির্ভরতার নাম কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন কলাপাড়ার ধুলাসারে জেলেদের ভিজিএফর চাল বিতরণে চলছে হরিলুট! ৩৬ মেট্রিক টন চাল আত্মসাৎ! ৮০ কেজিতে দেয়া হচ্ছে ৪৮-৫৮ কেজি কুয়াকাটায় মাদকবিরোধী অভিযানে শ্রমিকদল নেতাসহ আটক-২ নারী শিক্ষার্থীদের নামাজের জায়গা সংকট! নির্দিষ্ট স্থান না থাকায় ভোগান্তি ও হতাশা ফুটপাত ফিরে পেল পথচারী, তবু ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা প্রশ্নের মুখে কলাপাড়া উপকূলের সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় জ্বালানি তেল সরবরাহ! ফিরেছে স্বস্তি

কলাপাড়ায় বেকার যুবদের জন্য কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ শুরু

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ জন দেখেছেন

ডেস্ক রিপোর্ট:

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় শিক্ষিত ও বেকার যুবদের জন্য কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) দ্বিতীয় পর্যায়” শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণে ৪০ জন যুবক ও যুব নারী অংশগ্রহণ করেছেন।

উপজেলা পরিষদ চত্বরে যুব উন্নয়ন অধিদপ্তরের একটি ভ্রাম্যমাণ গাড়িতে আগামী দুই মাসব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। সোমবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসীন সাদেক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবদুর রশিদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান।

এছাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা বেগম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান ও অমল চন্দ্র শীল, যুব উন্নয়ন অধিদপ্তরের ইমপ্যাক্ট প্রকল্পের কমিউনিটি সুপারভাইজার গাজী মো. নিয়াজ মোর্শেদ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক ফারুক আহমেদ রিজভী। প্রশিক্ষণার্থী উম্মে হানী বলেন, “আমরা শুধু প্রশিক্ষণ নিয়ে বসে থাকতে চাই না, প্রশিক্ষণের পর যেন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় সেই ব্যবস্থাও চাই।”

গত ২৭ আগস্ট সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচিত ৪০ জন শিক্ষিত ও বেকার যুবক-যুবতী এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD