1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন: খেপুপাড়া মডেল স্কুলে কোচিং বাণিজ্যের অভিযোগে শোকজ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারুণ্যের স্বপ্নে আগামীর বাংলাদেশ—ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ ফেস্টিভ্যাল’২৬ লোডশেডিংয়ে বরফ সংকট, সাগরে যেতে পারছে না মহিপুরের মাছ ধরার ট্রলার। নান্দনিকতার ছোঁয়া ক্যালিগ্রাফিতে রাঙানো আরবি বিভাগ কুয়াকাটায় নেই পর্যটক পুলিশ বক্স, স্মৃতি হয়ে দাঁড়িয়ে একটি গাছ ৩০ বছরেও হয়নি স্থায়ী সেতু, ভাসমান সেতুই কৃষকদের একমাত্র ভরসা ড্রেন কি পানি নামানোর জন্য, নাকি ময়লার ডাস্টবিন? ড্রেন দখল করছে বর্জ্য, বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ‘হলুদ সোনালি বাটা’ সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল জুলাই শহিদ দিবসের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল সরকারি কলেজ রোভার

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন: খেপুপাড়া মডেল স্কুলে কোচিং বাণিজ্যের অভিযোগে শোকজ

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৮৭০ জন দেখেছেন

নাজমুস সাকিব, কলাপাড়া
কলাপাড়ার শতবর্ষী ঐতিহ্যবাহী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়-এ কোচিং বাণিজ্য ও বিদ্যালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পাঠদান না করার অভিযোগে প্রশাসন নড়েচড়ে বসেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ২০ এপ্রিল ২০২৬ তারিখে ফোকাস বাংলা ও কলাপাড়া পোস্টসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বিদ্যালয়ে নিয়মিত পাঠদান ব্যাহত হওয়া, দুপুর ২টায় ছুটি দিয়ে শ্রেণিকক্ষে কোচিং ও প্রাইভেট পড়ানোর অভিযোগ উঠে আসে। এতে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রশাসনের মতে, এ ধরনের কর্মকাণ্ডে সরকারের শিক্ষা ব্যবস্থার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং বিষয়টি ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। এ প্রেক্ষিতে প্রকাশিত সংবাদ ও প্রাপ্ত অভিযোগের বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলেও নোটিশে উল্লেখ রয়েছে।

নোটিশে স্বাক্ষর করেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। অনুলিপি পাঠানো হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল এবং জেলা প্রশাসক, পটুয়াখালী বরাবর।

এ ঘটনায় স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে বিদ্যালয়ে নিয়মিত পাঠদান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD