1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
কুয়াকাটা সৈকতের ফটোগ্রাফাররা কর্মবিরতির ঘোষণা প্রত্যাহার
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নান্দনিকতার ছোঁয়া ক্যালিগ্রাফিতে রাঙানো আরবি বিভাগ কুয়াকাটায় নেই পর্যটক পুলিশ বক্স, স্মৃতি হয়ে দাঁড়িয়ে একটি গাছ ৩০ বছরেও হয়নি স্থায়ী সেতু, ভাসমান সেতুই কৃষকদের একমাত্র ভরসা ড্রেন কি পানি নামানোর জন্য, নাকি ময়লার ডাস্টবিন? ড্রেন দখল করছে বর্জ্য, বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ‘হলুদ সোনালি বাটা’ সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল জুলাই শহিদ দিবসের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল সরকারি কলেজ রোভার অতিরিক্ত কীটনাশকের ব্যবহার: হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল, নীরব বিপদের মুখে প্রকৃতি বাংলা, ইংরেজি ও গণিতে কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না থাকে: শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার নির্দেশ

কুয়াকাটা সৈকতের ফটোগ্রাফাররা কর্মবিরতির ঘোষণা প্রত্যাহার

মোঃ আবদুল্লাহ আল নোমান
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২ জুন, ২০২৫
  • ৫০১ জন দেখেছেন
  1. পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের ফটোগ্রাফাররা তাদের ঘোষিত ২৪ ঘন্টার কর্মবিরতির সিদ্ধান্ত থেকে সরে এসেছে। গতকাল রোববার সকালে কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন। তবে আজ সোমবার বিকেল ৩টায় তারা সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে পুনরায় কাজে যোগ দেন।

সোমবার বিকেলে কর্মবিরতির অংশ হিসেবে এক মানববন্ধনের আয়োজন করার কথা ছিল। তবে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমানসহ বিএনপির অন্যান্য নেতাদের অনুরোধে ফটোগ্রাফাররা কর্মসূচি বাতিল করে দেন।

এই ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ঘিরে পক্ষে-বিপক্ষে আলোচনা এবং সমালোচনার ঝড় ওঠে। অনেকেই সৈকতের স্টুডিওগুলো বন্ধের পক্ষে মত দেন এবং বীচ ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্তকে স্বাগত জানান। সাধারণ মানুষরা মনে করেন, ফটোগ্রাফারদের অনিয়ম ও পর্যটকদের হয়রানি নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল।

অন্যদিকে কুয়াকাটার ফটোগ্রাফাররা যেমন মোকলেচুর রহমান বাবু, কাওসার, মনির প্রমুখ বলেন, আগে কিছু নেতিবাচক অভিজ্ঞতা থাকলেও বর্তমানে তারা সততা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করছেন। তাদের দাবি, এখন আর কোন ফটোগ্রাফার পর্যটকদের হয়রানি করছে না। তারা বীচ ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম জানান, সৈকতের শৃঙ্খলা বজায় রাখা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে স্টুডিও বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মতে, স্টুডিও মালিকদের কমিশন বানিজ্য বন্ধ হলে ক্যামেরাম্যানদের মধ্যে সেবার মান আরও বাড়বে এবং পর্যটকদের হয়রানি হ্রাস পাবে।

 

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD