1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
কলাপাড়ায় ভূমি মেলা উপলক্ষে র‍্যালি
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
ধানখালীতে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশনে ৩১ শিক্ষার্থী অসুস্থ বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬: স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়নের আহ্বান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন তথ্য, যা জানা গেল এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড তারুণ্যের স্বপ্নে আগামীর বাংলাদেশ—ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ ফেস্টিভ্যাল’২৬ লোডশেডিংয়ে বরফ সংকট, সাগরে যেতে পারছে না মহিপুরের মাছ ধরার ট্রলার। নান্দনিকতার ছোঁয়া ক্যালিগ্রাফিতে রাঙানো আরবি বিভাগ কুয়াকাটায় নেই পর্যটক পুলিশ বক্স, স্মৃতি হয়ে দাঁড়িয়ে একটি গাছ ৩০ বছরেও হয়নি স্থায়ী সেতু, ভাসমান সেতুই কৃষকদের একমাত্র ভরসা ড্রেন কি পানি নামানোর জন্য, নাকি ময়লার ডাস্টবিন? ড্রেন দখল করছে বর্জ্য, বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ

কলাপাড়ায় ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩১৭ জন দেখেছেন

নাজমুস সাকিব, কলাপাড়া

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত করি’—এ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হলো ভূমি মেলা-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি।

সোমবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইয়াসীন সাদেক। তিনি বলেন, “ভূমির সঠিক ব্যবস্থাপনা ও সুরক্ষায় নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার ভূমি সেবাকে সহজ ও জনবান্ধব করতে নানা উদ্যোগ নিয়েছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. হুমায়ুন কবির, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীজন।

ভূমি মেলা উপলক্ষে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় কলাপাড়া উপজেলা ভূমি অফিস বিভিন্ন বিশেষ সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে।

মেলায় নাগরিকরা অনলাইন খতিয়ান, নামজারি, মিসকেস নিষ্পত্তি, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন ডিজিটাল ভূমি সেবা গ্রহণ করতে পারবেন।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD