1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
নেশার টাকা না দেওয়ায় পাষন্ড স্বামী বেধড়ক কুপিয়েছে স্ত্রীকে ও ডান হাতের কনুই বরাবর বিচ্ছিন্ন
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতে কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে একযোগে আঘাত আইআরজিসি’র জ্যোতিষির ভবিষ্যত বানী: ফুটবল বিশ্ব কাপে চ্যাম্পিয়ন হচ্ছে ফ্রান্স ইরানের কেশম দ্বীপ, জাস্ক ও বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্রের হামলা সীমান্তে নতুন উত্তেজনা: একাধিক ‘পুশ-ইন’ চেষ্টা প্রতিহত করার দাবি বিজিবির বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধি মানুষের ওপর চাপ বাড়াবে: সিপিডি কলাপাড়ার পানি জাদুঘর: ৮৭ নদীর পানি আর নদীসভ্যতার ইতিহাসের এক অনন্য ভাণ্ডার কলাপাড়ার তেগাছিয়া খেয়াঘাটে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বিশ্বকে এল নিনোর জন্য প্রস্তুত হতে বলল জাতিসংঘ, চরম আবহাওয়ার শঙ্কা কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত: নৃশংস হত্যাকাণ্ডে প্রশাসনের ভূমিকা কি? “বাংলাদেশকে দুর্নীতির শীর্ষে তুলেছিল আগের সরকার” — ১২ মার্চ সংসদে রাষ্ট্রপতির মন্তব্য

নেশার টাকা না দেওয়ায় পাষন্ড স্বামী বেধড়ক কুপিয়েছে স্ত্রীকে ও ডান হাতের কনুই বরাবর বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৬৪ জন দেখেছেন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

৪ এপ্রিল, নেশার টাকা না পেয়ে স্ত্রী পলি বেগমের (৪৫) ডান হাত কনুই বরাবর বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন জায়গায় এবং মাথায় কোপের আঘাত রয়েছে। পাষন্ড স্বামী সাঈদ মৃধা এমন নৃশংস বর্বরতা চালিয়েছে তিন সন্তানের জননী স্ত্রীর ওপর। শুক্রবার দুপুরে কলাপাড়ার পার্শ্ববর্তী আমতলী উপজেলার দক্ষিণ টেপুরা গ্রামে এ ঘটনা ঘটেছে। গ্রামটি কলাপাড়া উপজেলা লাগোয়া। দুপুরে শঙ্কাজনক অর্ধচেতন অবস্থায় পলি বেগমকে কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকায় নেওয়া হচ্ছে।

ভিকটিম পলি বেগমের বোনের ছেলে মনিরুল জানায়, তার খালু সাঈদ মৃধা নেশাগ্রস্ত একজন মানুষ। সংসারের বহু টাকাপয়সা তিনি নষ্ট করেছেন। আজ শুক্রবার নেশার টাকার জন্য প্রথমে তার খালা পলি বেগমকে মারধর করেন। এক পর্যায়ে দাও দিয়ে বেধড়ক কোপাতে থাকে। কোপের আঘাতে ডান হাত কনুই বরাবর বিচ্ছিন্ন করে দেয়। শরীরের বিভিন্ন স্থানে এবং মাথায় কোপের আঘাত রয়েছে।

আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন। ঘটনাস্থলে একজন অফিসার পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

মেজবাহউদ্দিন মাননু।
কলাপাড়া, পটুয়াখালী
০১৭১২৯৮১৮০৯
০৪-০৪-২০২৫

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD