1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
পটুয়াখালীর কলাপাড়ায় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি ছুটিতেও কবি নজরুল কলেজের উন্নয়নকাজ পরিদর্শনে অধ্যক্ষ হাবিবুর রহমান দীর্ঘ ৯ বছরের বিরতি ভেঙে কুয়াকাটায় ফিরছে পর্যটন কার্নিভাল, তারকাদের মিলনমেলায় মাতবে সাগরকন্যা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর বাংলাদেশে প্রায় ৩০ হাজার কন্যাশিশু বাণিজ্যিক যৌন শোষণের শিকার, উদ্বেগজনক শিশু পাচার পরিস্থিতি ডিসিইউ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাইফুল ইসলাম সাব্বির নজরুল বর্ষ উপলক্ষে কবি নজরুল কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধানখালীতে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশনে ৩১ শিক্ষার্থী অসুস্থ বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬: স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়নের আহ্বান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন তথ্য, যা জানা গেল এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

পটুয়াখালীর কলাপাড়ায় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরন

মোঃ আবদুল্লাহ আল নোমান
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১ জুন, ২০২৫
  • ৪৮৭ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়ায় নিম্নচাপের কারণে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারে প্লাবনের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে প্রশাসন। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত আট শ’ পরিবারের মধ্যে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল থেকে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম ত্রাণ কার্যক্রম শুরু করেন। বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল – ১০ কেজি চাল, আধা কেজি মুড়ি, আধা কেজি চিড়া, আড়াই শ’ গ্রাম চিনি, এক প্যাকেট বিস্কুট, এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম জানান, মহিপুর, লতাচাপলী, ধুলাসার, কুয়াকাটা পৌরসভা, লালুয়া ও চম্পাপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যায়ক্রমে এই সহায়তা প্রদান করা হচ্ছে। মহিপুর ইউনিয়ন থেকে বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন – উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইয়াসীন সাদেক, ইউপি চেয়ারম্যান ফলজলুর রহমান গাজী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ১২ শ’ পরিবারকে এই দুর্যোগে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।

 

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD